শেষ হচ্ছে অ্যাডোরা ম্যাজিক সিটির প্রথম গন্তব্যহীন যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ০৭:৩০আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:৩৫

চীনের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বৃহৎ ক্রুজ জাহাজ অ্যাডোরা ম্যাজিক সিটি শাংহাই থেকে যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনও গন্তব্যবিহীন সমুদ্রভ্রমণ চালু হলো।

প্রচলিত ক্রুজ ভ্রমণের বিপরীতে শনিবারের এই নতুন যাত্রাপথে জাহাজটি শাংহাই উসুংখৌ আন্তর্জাতিক ক্রুজ বন্দর থেকে যাত্রা করে আবার একই বন্দরে ফিরে আসে। পুরো সফরে জাহাজটি কোনও বিদেশি বা অভ্যন্তরীণ বন্দরে না থেমে শুধু উন্মুক্ত সমুদ্রে ভ্রমণ করে।

শনিবার শুরু হওয়া তিন দিন ও দুই রাতের এই বিশেষ ভ্রমণ সোমবার ভোরে শেষ হবে। যাত্রীরা কোনও বন্দরে দ্রুত ঘুরে দেখার চাপ ছাড়াই জাহাজের বিভিন্ন সুবিধা ও বিনোদন উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

শাংহাইয়ের এক অফিসকর্মী হু পদবির এক নারী যাত্রী বলেন, এই ভ্রমণটি খুবই স্বস্তিদায়ক। অতিরিক্ত ছুটি নেওয়ারও প্রয়োজন হয়নি। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বড় ক্রুজ জাহাজে ভ্রমণের অভিজ্ঞতার জন্য আমি বেশ উৎসুক।

যাত্রীদের জন্য জাহাজে স্ট্যান্ড-আপ কমেডি, ম্যাজিক শো, থিম পার্টি এবং গভীর রাতের বিশেষ খাবারের আয়োজনসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম যুক্ত করা হয়েছে। আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে জাহাজটির যাত্রীসংখ্যা মোট ধারণক্ষমতার ৮০ শতাংশের মধ্যে সীমিত রাখা হয়েছে। এই ভ্রমণে যাত্রীদের গড় বয়স ৪৭ বছর, যা সাধারণ রুটের ক্রুজে গড় ৫৫ বছরের তুলনায় কম।

শুক্রবার শাংহাই কর্তৃপক্ষ এ ধরনের ক্রুজের জন্য চীনের প্রথম প্রবেশ-প্রস্থান অনুমতিপত্র জারি করে। পরদিন যাত্রীদের জন্য সহজতর কাস্টমস ও সীমান্ত পরিদর্শন সেবাও চালু করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, চীনে ক্রুজ পর্যটনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ২০২৫ সালে দেশটির মোট ক্রুজ যাত্রী পরিবহন সংখ্যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
সর্বশেষ খবর
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ