নিউট্রিনো ডিটেক্টর চুনোয় চীনের রেকর্ড সাফল্য

ফয়সল আবদুল্লাহ
১৩ জুন ২০২৬, ০৯:০২আপডেট : ১৩ জুন ২০২৬, ০৯:০২

বিশ্বের অন্যতম উন্নত ভূগর্ভস্থ পদার্থবিজ্ঞান পরীক্ষাগার চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটর বা চুনো থেকে প্রথম ফলাফল প্রকাশ করেছেন চীনা বিজ্ঞানীরা, যেখানে রহস্যময় কণা নিউট্রিনো নিয়ে রেকর্ড-পর্যায়ের নির্ভুল পরিমাপ পাওয়া গেছে। গবেষণার ফলাফল সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল নেচার-এর প্রচ্ছদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

নিউট্রিনো হলো মহাবিশ্বজুড়ে থাকা অতিক্ষুদ্র ভরহীন কণা, যেগুলোকে ভুতুড়ে কণাও বলা হয়। কারণ নিউট্রিনো প্রায় কোনও পদার্থের সঙ্গেই মিথস্ক্রিয়া করে না। প্রতি সেকেন্ডে সূর্য থেকে আসা ট্রিলিয়ন ট্রিলিয়ন নিউট্রিনো মানবদেহের মধ্য দিয়ে অতিক্রম করলেও আমরা তা টের পাই না।

গবেষণা অনুযায়ী, চুনো প্রথম ৫৯ দিনের তথ্য বিশ্লেষণ করে নিউট্রিনোর আচরণ পরিবর্তন (অসিলেশন) সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পেরেছে। এতে আগের তুলনায় অনিশ্চয়তা প্রায় ৪০ শতাংশ কম পাওয়া গেছে।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জানেন যে, নিউট্রিনো তিনটি ভিন্ন রূপ বা ‘ফ্লেভার’-এ পরিবর্তিত হতে পারে। তবে এই পরিবর্তন কীভাবে ঘটে, তা পুরোপুরি বোঝা যায়নি। এর সমাধান মহাবিশ্বের উৎপত্তি ও বিগ ব্যাং-পরবর্তী বিবর্তন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

চুনো পরীক্ষার মূল লক্ষ্য হলো নিউট্রিনোর ভর বিন্যাস নির্ধারণ করা—অর্থাৎ কোন ধরনের নিউট্রিনো তুলনামূলকভাবে ভারী বা হালকা তা বুঝতে পারা।

চীনের সুবিশাল ডিটেক্টরটি প্রায় ৭০০ মিটার ভূগর্ভে অবস্থিত, যাতে মহাজাগতিক রশ্মির প্রভাব থেকে সুরক্ষা পাওয়া যায়। এর কেন্দ্রে রয়েছে ২০ হাজার টন বিশুদ্ধ তরলভর্তি একটি বিশাল গোলক।

যখন কোনও নিউট্রিনো ওই তরলের ভেতরে পরমাণুর সঙ্গে সংঘর্ষ করে, তখন ক্ষীণ আলোর ঝলক তৈরি হয়। চারপাশের হাজার হাজার সেন্সর সেই আলো শনাক্ত করে তথ্য সংগ্রহ করে।

এই প্রকল্পে ১৭টি দেশ ও অঞ্চলের ৭৫টি প্রতিষ্ঠানের সাত শতাধিক গবেষক অংশ নিয়েছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ডেটা সংগ্রহ চলতে থাকায় আগামীতে আরও গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশ করা হবে, যা মহাবিশ্বের মৌলিক কণার প্রকৃতি সম্পর্কে নতুন ধারণা দিতে পারে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
যে উদ্ভিদ মরে গিয়েও কয়েক ঘণ্টায় ফিরে পায় প্রাণ!
স্ক্রুওয়ার্ম হুমকিতে পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য
হরমুজ না খুললে তেলের দাম রেকর্ড ছাড়াবে
সর্বশেষ খবর
যে উদ্ভিদ মরে গিয়েও কয়েক ঘণ্টায় ফিরে পায় প্রাণ!
যে উদ্ভিদ মরে গিয়েও কয়েক ঘণ্টায় ফিরে পায় প্রাণ!
সাড়া দিচ্ছে না বিএসএফ, ২৯ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় ১২ জন
সাড়া দিচ্ছে না বিএসএফ, ২৯ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় ১২ জন
অর্থের অভাবে থেমে যাবে না স্বপ্ন
অর্থের অভাবে থেমে যাবে না স্বপ্ন
স্ক্রুওয়ার্ম হুমকিতে পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য
স্ক্রুওয়ার্ম হুমকিতে পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প