ডাকলেই হাজির হবে রোবট টয়লেট!

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬, ১০:৫৫আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:৫৫

এত দিন মানুষের প্রাত্যহিক জীবনে ‘টয়লেটে যাওয়া’ কথাটি প্রচলিত থাকলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হয়তো এবার সেই ধারণাই বদলে দিতে যাচ্ছে। প্রযুক্তির কল্যাণে এখন আর আপনাকে টয়লেটে যেতে হবে না, বরং টয়লেটই আপনার প্রয়োজনে হাজির হবে আপনার বিছানার পাশে।

 

সম্প্রতি চীনের সাংহাই আন্তর্জাতিক এজড কেয়ার, অ্যাসিসটিভ ডিভাইসেস অ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিক্যাল এক্সপোতে ইউয়েবান নামের একটি টেক ব্র্যান্ড তাদের তৈরি বৈপ্লবিক ‘শাওবান’ স্মার্ট টয়লেট উন্মোচন করেছে। এটিকে মূলত একটি এআই-চালিত স্বয়ংক্রিয় রোবট টয়লেট বলা যায়, যা বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধী, আংশিক অক্ষম বা চলাফেরায় সমস্যা থাকা ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে।

এই স্মার্ট টয়লেটে রয়েছে একটি এআই থ্রিডি অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স সিস্টেম, যার সাহায্যে ঘরের ভেতরের যেকোনো বাধা এড়িয়ে এটি নিজে নিজেই ব্যবহারকারীর কাছে পৌঁছে যেতে পারে। তবে এটি কেবল একটি সাধারণ চলন্ত টয়লেট নয়, এর কার্যকারিতা আরও অনেক বেশি। ব্যবহার শেষ হওয়ার পর এটি তার নিজস্ব ‘লিডার’ প্রযুক্তি সচল করে স্বয়ংক্রিয়ভাবে নিজের ডকিং স্টেশনে ফিরে যায় এবং বর্জ্য খালাস করে।

রোবট টয়লেটের এই বিশেষ ডকিং স্টেশনটি বাড়ির মূল প্লাম্বিং লাইনের সঙ্গে যুক্ত থাকে। টয়লেটটি একটি কম শব্দের গ্রাইন্ডারের মাধ্যমে বর্জ্যগুলো লাইনে পাঠিয়ে দেয়, যা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা বা জ্যাম হওয়া রোধ করে। খালি হওয়ার পর শাওবান উচ্চ-চাপের পানি এবং ইউভি রশ্মি ব্যবহারের মাধ্যমে নিজস্ব স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে, যাতে এটি পুরোপুরি জীবাণুমুক্ত হয়ে পরবর্তী ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে। এছাড়া ঘরের বাতাস সতেজ ও দুর্গন্ধমুক্ত রাখতে এতে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ ফোম শিল্ড এবং অ্যাক্টিভেটেড চারকোল ফিল্টার সমৃদ্ধ শক্তিশালী দুর্গন্ধ-প্রতিরোধক ব্যবস্থা।

ইউয়েবানের এই শাওবান রোবট টয়লেটটি ইতোমধ্যে চীনের বাজারে প্রায় ১৩ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার বেশি) বিক্রি হচ্ছে। চীনের বাইরে এটি কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানানো না হলেও, এই আবিষ্কার ভবিষ্যৎ জীবনযাত্রার এক নতুন ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

/এএ/
সম্পর্কিত
ভবন ওড়ানো বন্ধ করো: নেতানিয়াহুকে ট্রাম্প
চুক্তি সইয়ের পর অনিশ্চিত যুক্তরাষ্ট্র-ইরানের সুইজারল্যান্ড বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখায় আপত্তি নেই ট্রাম্পের
সর্বশেষ খবর
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
সবকিছু এখনও শেষ হয়ে যায়নি: রোনালদো 
ভবন ওড়ানো বন্ধ করো: নেতানিয়াহুকে ট্রাম্প
ভবন ওড়ানো বন্ধ করো: নেতানিয়াহুকে ট্রাম্প
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ২৫০৮ টাকা 
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ২৫০৮ টাকা 
মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট! 
মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট! 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি