পানির হিস্যা কেড়ে নিলে হাত কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ জুন ২০২৬, ১৪:৩০আপডেট : ৩০ জুন ২০২৬, ১৯:০৯

সিন্ধু পানিচুক্তি ঘিরে নতুন করে উত্তেজনার মধ্যে ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। তিনি বলেছেন, পাকিস্তানের পানির ভাগে কেউ হাত দিলে বা পানির হিস্যা কেড়ে নিলে ‘সেই হাত কেটে দেওয়া হবে’।

সংবাদ সম্মেলনে মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের পানির অংশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ইসলামাবাদের প্রাপ্য পানির প্রবাহে বাধা দিচ্ছে।

ডনের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী একটি কল নিয়ন্ত্রণ করছেন। তিনি বলছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেবেন না।

মালিক বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থানের অর্ধেক এবং অর্থনীতির ২৫ শতাংশের সঙ্গে পানি জড়িত বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, পাকিস্তান আগেই ঘোষণা করেছে তাদের পানির অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করলে তার কঠোর পরিণতি হবে।

মালিক আরও বলেন, আমরা নিজেদের রক্ষা করবো। কেউ যদি আমাদের পানির ভাগে হাত দেয়, তাহলে সেই হাত কেটে দেবো।

তিনি দাবি করেন, বিশ্বের অনেক জায়গায় কোনও চুক্তি ছাড়াই আন্তর্জাতিক রীতিনীতির ভিত্তিতে নদীর পানি প্রবাহ অব্যাহত থাকে। সেখানে সিন্ধু পানিচুক্তি কার্যকর থাকা সত্ত্বেও কীভাবে পানি প্রবাহ বন্ধ করা যায়, সে প্রশ্নও তোলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতা উল্লাহ তারার বলেন, সিন্ধু পানিচুক্তি এখনও আইনগতভাবে কার্যকর এবং এটি একতরফা স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়। তার দাবি, আন্তর্জাতিক পর্যায়েও পাকিস্তানের এ অবস্থান সমর্থন পাচ্ছে।

এর কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী সি আর পাটিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সিন্ধু নদীর পানিতে ভারতের প্রাপ্য অংশ পুরোপুরি ব্যবহার করা হবে এবং ভারতের জন্য নির্ধারিত এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না।

সূত্র: এনডিটিভি

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ