আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান, ভারতীয় পন্ডিতের বক্তব্য ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ২২:২২আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২২:২২

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠান চলছে। ইরান সরকারের আমন্ত্রণে ভারত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদেরই একজন উত্তর প্রদেশের প্রয়াগরাজের পন্ডিত বিজয় কুমার শর্মা।  খামেনির শেষ বিদায়ে যোগ দিলেও তার পুরনো একটি বক্তব্য নতুন করে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। পুরনো বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা এবং ইরানের শক্তির প্রশংসা করেছিলেন।

ভিডিওটি নিয়ে ইন্টারনেট দুনিয়ায়, বিশেষ করে ভারতীয়দের মধ্যে ব্যাপক বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইরানের প্রতি এভাবে সরাসরি সমর্থন জানানো কতটুকু প্রয়োজন, নাকি ভারতের একটি ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখা উচিত। ভাইরাল হওয়া ওই বক্তব্যে পন্ডিত বিজয় কুমার শর্মাকে বলতে শোনা যায়, ‘তারাই একমাত্র (ইরান), যারা কখনও আমেরিকাকে ভয় পায়নি। আমাদের অবশ্যই ইরানকে ধন্যবাদ জানাতে হবে। কারণ, বছরের পর বছর ধরে বিশ্ব এমন একজনের অপেক্ষায় ছিল, যে যুক্তরাষ্ট্রকে তার সঠিক জায়গাটা বুঝিয়ে দেবে। ইরানই আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে।’

ইরানিদের সাহসের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘হুসাইনিয়াত মানে হলো মজলুমের পাশে দাঁড়ানো, আর আয়াতুল্লাহ খামেনি সব সময় শোষিত ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার প্রায় চার মাস পর খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিনিধিরা তেহরানে প্রয়াত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। গত ৩ জুলাই কংগ্রেস নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, সংসদ সদস্য পবন খেরা, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি এবং জম্মু-কাশ্মীর আঞ্জুমান-ই-শরীয় শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি প্রথম দল হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। পরদিন ৪ জুলাই ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন শেষকৃত্যে যোগ দেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই শেষ বিদায়ে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
সর্বশেষ খবর
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ সিনেমা এখন ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই স্ত্রীকে স্টার্ক বললেন ‘তোমার বেতন বেশি’
বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই স্ত্রীকে স্টার্ক বললেন ‘তোমার বেতন বেশি’