সোশ্যাল মিডিয়ায় বিলাসী জীবন কাল হলো কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ১৬:৩৭ আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৭:০৫

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিলাসী জীবনযাপনের  রিলস দেওয়াই কাল হলো ভারতের মধ্যপ্রদেশের এক কিশোরের। সেই রিলস দেখে তাকে ধনী পরিবারের সন্তান ভেবে অপহরণ করে তিন যুবক। তবে শেষ রক্ষা হয়নি; পুলিশ ওই কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে।

এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না জেলার পাওয়াই এলাকায়। অপহৃত ১৯ বছর বয়সী ওই কিশোরের নাম অংশুল ওরফে কানহা দেংরে। সে এক কাপড়ের ব্যবসায়ীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গত ২৭ জুন অংশুলকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারটি পুলিশের দ্বারস্থ হওয়ার আগেই অপহরণকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ ৪৮ হাজার রুপি স্থানান্তর করে।

পাওয়াই থানার স্টেশন হাউস অফিসার সুশীল কুমার আহিরওয়ার জানান, কিশোরের বিলাসী জীবনযাপনের রিলস দেখে আসামিরা তাকে টার্গেট করেছিল এবং ধরে নিয়েছিল যে সে অত্যন্ত ধনী পরিবারের সন্তান। তারা ১০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে এবং পুলিশ হস্তক্ষেপ করার আগেই ১ লাখ ৪৮ হাজার রুপি হাতিয়ে নেয়। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অপহরণকারীদের ওই ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেয়। এরপর নিবিড় তদন্তের মাধ্যমে ব্যবসায়ীর ছেলেকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে একটি সমন্বিত অভিযানের মাধ্যমে পুলিশ এই অপরাধে জড়িত তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রাজকমল রজক, রাজকুমার পাল এবং শিবেন্দ্র সিং। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি পিস্তল, দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর পুলিশ আসামিদের নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে হাঁটানো হয়। পুলিশ কর্মকর্তাদের মতে, স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতে হাজির করার পর তিন আসামিকেই বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম