ভারতকে কেন ধন্যবাদ জানালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ১৯:১২আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৯:২৯

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ে অংশ নেওয়ায় ভারতকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে ইরান। দিল্লির এই সংহতি প্রকাশকে দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের একটি ‘মূল্যবান নিদর্শন’ হিসেবে আখ্যা দিয়ে তেহরান জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্রটির জনগণ ভারতের এই বন্ধুত্বের কথা ‘কখনও ভুলবে না’।

গত ২৮ জানুয়ারি এক বিমান হামলায় খামেনি নিহত হন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ভারতের সরকার এবং সরকারি প্রতিনিধিদলের প্রতি ‘আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর প্রশংসা’ প্রকাশ করেছে ইরানি দূতাবাস।

ভারত সরকারের পক্ষে গত ৩ জুলাই সপ্তাহব্যাপী এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। এ ছাড়া জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদও সেখানে উপস্থিত ছিলেন।

ইরানি দূতাবাস জানায়, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা, পণ্ডিত, বুদ্ধিজীবী এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের এই উপস্থিতি জাতীয় শোকের এই সময়ে ইরানি জনগণের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিক সংহতিরই বহিঃপ্রকাশ।

সোমবার তেহরানের কেন্দ্রস্থলে বিশাল শোক মিছিলের পর খামেনির মরদেহটি মঙ্গলবার ইরানের শিয়া ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রস্থল কোম নগরীতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বুধবার মরদেহটি বিমানযোগে ইরাকের শিয়াদের দুই পবিত্র মাজার নগরী নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য। এরপর বৃহস্পতিবার মরদেহটি পুনরায় ইরানে ফিরিয়ে এনে মাশহাদে আরেকটি শোক মিছিলের আয়োজন করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
গোল হলেই বাজবে কোন গান, কীভাবে ঠিক হয় বিশ্বকাপের প্লে-লিস্ট?
সিআইএ এজেন্ট সেজে ইন্দোনেশিয়ার সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি ভারতীয় ব্যবসায়ীর
শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২৫
সর্বশেষ খবর
নাহিদ রানার রেকর্ড বৃথা, এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ
নাহিদ রানার রেকর্ড বৃথা, এবার ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে হারলো বাংলাদেশ
খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুবিধা পেলো আব্দুল মোনেম সুগার রিফাইনারি
খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুবিধা পেলো আব্দুল মোনেম সুগার রিফাইনারি
দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী 
দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী 
গোল হলেই বাজবে কোন গান, কীভাবে ঠিক হয় বিশ্বকাপের প্লে-লিস্ট?
গোল হলেই বাজবে কোন গান, কীভাবে ঠিক হয় বিশ্বকাপের প্লে-লিস্ট?
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
দলিল জালিয়াতি করেছেন স্বয়ং সাব-রেজিস্ট্রার, অবশেষে দুদকের জালে ধরা
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান