শেষ হলো চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ২১:৩০ আপডেট : ১২ জুলাই ২০২৬, ২১:৩০

চূড়ান্ত পর্যায়ে সরাসরি গোলাবর্ষণসহ নানা কৌশলগত কার্যক্রম পরিচালনার মাধ্যমে শেষ হলো চীন ও রাশিয়ার নৌবাহিনী ছয় দিনব্যাপী সামরিক মহড়া ‘জয়েন্ট সি-২০২৬’।

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়ার শেষ দিন ছিল শনিবার। এই গেল তিন দিনে উভয় দেশের নৌবহর যৌথ গোয়েন্দা নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমন্বিত সাবমেরিন অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মতো জটিল সব কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন করে। মহড়ায় উভয় নৌবাহিনীর আটটি সারফেস জাহাজ এবং দুটি সাবমেরিন অংশগ্রহণ করে।

এবার মহড়া পরিচালনার ক্ষেত্রে কোনো পূর্বনির্ধারিত চিত্রনাট্য বা স্ক্রিপ্ট অনুসরণ করা হয়নি। এর পরিবর্তে বাস্তব যুদ্ধের পরিস্থিতি, আবহাওয়া এবং পরিবর্তিত কৌশলগত অবস্থার ওপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে অভিযানের সমন্বয় করা হয়েছে। সমুদ্র, আকাশ এবং সাবমেরিন-ভিত্তিক প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ও বহু-মাত্রিক কমব্যাট সিস্টেম গড়ে তোলা হয়।

এবারের মহড়ার বিশেষত্ব ছিল সাবমেরিন ও সাবমেরিন-উদ্ধারকারী সরঞ্জামের অন্তর্ভুক্তি।

চীনা কমান্ডার লিউ শিশুই বলেন, “২০১২ সাল থেকে এই মহড়াগুলো আমাদের দুই নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও পেশাদারিত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যৌথ সামুদ্রিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় আমাদের সক্ষমতা এখন অনেক বেশি শক্তিশালী।”

মহড়া শেষে উভয় দেশের নৌবহরের নির্বাচিত কিছু ইউনিট প্রশান্ত মহাসাগরে যৌথ সমুদ্র টহলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর