লন্ডনকে টপকে আন্তর্জাতিক শিপিং সূচকে দ্বিতীয় স্থানে শাংহাই

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ০৯:২০ আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:২০

আন্তর্জাতিক শিপিং বা সমুদ্র পরিবহন কেন্দ্রগুলোর তালিকায় লন্ডনকে পেছনে ফেলে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনের শাংহাই। সম্প্রতি প্রকাশিত ২০২৬ শিনহুয়া-বাল্টিক ইন্টারন্যাশনাল শিপিং সেন্টার ডেভেলপমেন্ট ইনডেক্স-এ এই মাইলফলক অর্জন করেছে শহরটি। ২০১৪ সালে এই সূচকটি চালু হওয়ার পর থেকে এটিই সাংহাইয়ের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

 বিশেষজ্ঞদের মতে, পণ্য পরিবহন,  শিপিং কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বিমা, আইনি পরিষেবা, শিপব্রোকার এবং প্রযুক্তি খাতের বৈচিত্র্যময় সমন্বিত ব্যবস্থার ফলে শাংহাইয়ের এই সাফল্য অর্জিত হয়েছে।

এছাড়া ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব বন্দর উন্নয়ন এবং আধুনিক সামুদ্রিক পরিষেবা শহরটির বৈশ্বিক সক্ষমতা আরও বাড়িয়েছে।

এই সূচকে বিশ্বের শীর্ষ ২০টি জাহাজ কেন্দ্রের মধ্যে সাতটিই এখন চীনের দখলে। টানা ১৬ বছর ধরে বিশ্বের বৃহত্তম কনটেইনার বন্দর হিসেবে পরিচিত শাংহাই গত বছর রেকর্ড পরিমাণ পণ্য খালাস করেছে।

চীনের ২০২৬ থেকে ২০৩০ সালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এর অধীনে এই বন্দর এখন তার পরিধি বাড়ানোর চেয়ে বেশি জোর দিচ্ছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর
অবৈধ বসবাসের অভিযোগে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারতীয় পুলিশ
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের পক্ষে খলিলুর রহমানের নতুন অঙ্গীকার
জাতিসংঘে বাংলাদেশের পক্ষে খলিলুর রহমানের নতুন অঙ্গীকার
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ২
ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল? হলুদের সঙ্গে মিশিয়ে নিন এই ৩ উপকরণ
ব্ল্যাকহেডসের সমস্যায় নাজেহাল? হলুদের সঙ্গে মিশিয়ে নিন এই ৩ উপকরণ
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো