কাতারের সাবেক আমির শেখ হামাদের প্রয়াণে ১ দিনের রাষ্ট্রীয় শোক ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৬, ২১:৫২আপডেট : ১২ জুলাই ২০২৬, ২১:৫৭

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে গভীর শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৩ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়াত এই শাসকের প্রতি সম্মান জানিয়ে সোমবার ভারতের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব ধরনের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত থাকবে।

রবিবার ৭৪ বছর বয়সে মারা যান শেখ হামাদ। কাতার সরকার তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও কারণ প্রকাশ করেনি। ছোট এই উপসাগরীয় দেশটিকে বিশ্বমঞ্চে অর্থনৈতিক ও কূটনৈতিক পরাশক্তিতে রূপান্তর এবং জ্বালানি রফতানিকারক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে গড়ে তোলার মূল কারিগর ছিলেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পক্ষ থেকে সমবেদনা জানাতে সংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার সফরে যেতে পারেন।

সাবেক এই আমিরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স বার্তায় তাকে একজন দূরদর্শী নেতা এবং ভারতের প্রকৃত বন্ধু হিসেবে স্মরণ করেন। মোদি বলেন, কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি কাতারকে সমৃদ্ধি ও উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আমার কাতার সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছিল। আমি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, রাজপরিবার এবং সে দেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

শেখ হামাদ ১৯৯৫ সালে ক্ষমতা গ্রহণের পর দীর্ঘ ১৮ বছর কাতার শাসন করেন। তার আমলেই দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটে, যা কাতারকে বিশ্বের অন্যতম শীর্ষ এলএনজি রফতানিকারক এবং সমৃদ্ধিশালী দেশে পরিণত করে। বিশাল অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে তিনি দোহার চেহারা বদলে দিয়েছিলেন। পরবর্তীতে ২০১৩ সালে এক স্বেচ্ছামূলক সিদ্ধান্তের মাধ্যমে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছিলেন এই দূরদর্শী নেতা।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
শেষ হলো চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া
সর্বশেষ খবর
ইউএস-বাংলার বহরে আসছে ২১টি নতুন বোয়িং এয়ারক্রাফট, বিনিয়োগ ১৪ হাজার কোটি
ইউএস-বাংলার বহরে আসছে ২১টি নতুন বোয়িং এয়ারক্রাফট, বিনিয়োগ ১৪ হাজার কোটি
বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে উদ্ধার ৪ পর্যটক
বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে উদ্ধার ৪ পর্যটক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় বৃষ্টির রেকর্ড
ঢাকায় বৃষ্টির রেকর্ড
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে