ব্রিটিশ স্টিল জাতীয়করণে বিনিয়োগকারীদের অধিকার রক্ষার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ২৩:৩১আপডেট : ১৯ জুলাই ২০২৬, ২৩:৩১

ব্রিটিশ স্টিল জাতীয়করণের পর যুক্তরাজ্যকে বিনিয়োগকারীদের বৈধ অধিকার রক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়ে ন্যায্য সমাধান করার আহ্বান জানিয়েছে চীন।

শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্যের উচিত বাজার অর্থনীতির নীতি ও দুই পক্ষের চুক্তিকে সম্মান করা। পাশাপাশি ক্ষতিপূরণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো এমনভাবে সমাধান করা, যা উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হয়।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার স্টিল ইন্ডাস্ট্রি আইন অনুযায়ী, আগে চীনের চিংইয়ে গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্রিটিশ স্টিলকে জাতীয়করণের ঘোষণা দেয়। সরকার জানিয়েছে, একটি স্বাধীন মূল্যায়নের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না তা নির্ধারণ করা হবে এবং এ জন্য আলাদা একটি ক্ষতিপূরণ ব্যবস্থা গড়ে তোলা হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিষয়টি চীনের জনগণের নজরে আছে। যুক্তরাজ্য কীভাবে এ ঘটনা সামাল দেয়, তার ওপর দেশটিতে চীনা বিনিয়োগকারীদের আস্থা এবং যুক্তরাজ্য সরকারের বিশ্বাসযোগ্যতা অনেকটাই নির্ভর করবে।

তিনি আরও বলেন, চীন ও যুক্তরাজ্যের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি রয়েছে। তাই আইন অনুযায়ী বিনিয়োগকারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা উচিত।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ
সর্বশেষ খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
দুই কোটি ডলারও বিক্রি করতে পারলো না বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার