পশ্চিম ইয়েমেনে হুথি-সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫০

পশ্চিম ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ তীব্র হয়েছে। দেশটির বিভিন্ন ফ্রন্টে দুই পক্ষের মধ্যে থেমে থেমে লড়াইয়ের পাশাপাশি বিমান হামলাও চলছে বলে জানিয়েছে সামরিক সূত্র। বুধবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পূর্ব আল-বালাকে তীব্র লড়াই হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায় হুথিরা। তবে সরকারি বাহিনীর সদস্যরা হামলাটি প্রতিহত করতে সক্ষম হন।

সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পর্বতমালার দিকে আরও অগ্রসর হতে চাইছে হুথিরা। বাব আল-মান্দেব প্রণালির ওপর নজরদারির সুযোগ থাকা এই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে হুথিরা আরও কৌশলগত সুবিধা পাবে। এর আগে প্রণালির মাঝখানে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ ও মোকা শহরের দক্ষিণে ধুবাব জেলা দখলে নেয় তারা।

এদিকে বর্তমানে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফ্রন্ট হিসেবে বিবেচিত তাইজের দক্ষিণাঞ্চলেও হুথিদের বড় ধরনের হামলা প্রতিহত করেছে সরকারি বাহিনী। সংঘর্ষ তীব্র হওয়ার পাশাপাশি মানবিক পরিস্থিতিও আরও খারাপ হচ্ছে। তাইজ ও লাহজ গভর্নরেটের গ্রামাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের ঢল অব্যাহত রয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতের নতুন দফা শুরুর পর থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাত আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ায় মানবিক পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।

/এসএইচএম/
সম্পর্কিত
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
এআইয়ের প্রভাব, ২২০ সাংবাদিক ছাঁটাই করলো মিরর
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
‘শিক্ষার্থীদের মধ্যে চাকরি দেওয়ার সক্ষমতাও তৈরি করতে হবে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার