সিজেপির পদযাত্রায় সহিংসতার শুনানিতে রাজি দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৬:৫৩আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৯:৪০

বিতর্কিত নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দিয়ে তদন্তের আর্জি জানিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা (পিআইএল) শুনানিতে সম্মত হয়েছেন দিল্লি হাইকোর্ট। আগামী শুক্রবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

দায়ের করা ওই রিট আবেদনে উক্ত ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের দায়ের করা সব এফআইআর একটি বিশেষায়িত তদন্ত সংস্থায় স্থানান্তর এবং সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করা হয়। আবেদনকারীর পক্ষে আইনজীবী বরুণ কুমার সিনহা বিষয়টি জরুরি ভিত্তিতে গ্রহণ করে শুক্রবার শুনানির অনুরোধ জানান। আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেন।

অখিল ভারত হিন্দু মহাসভার সাবেক সহ-সভাপতি সতীশ কুমার আগরওয়াল আইনজীবী স্নেহ বর্ধন এবং প্রতিভা সিনহার মাধ্যমে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন। মামলায় কেন্দ্র সরকার, এনআইএ, সিবিআই, দিল্লি পুলিশ কমিশনার এবং দিল্লি রাজ্য সরকারকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, কথিত নিট প্রশ্নফাঁস নিয়ে গত ২০ জুন যন্তর মন্তরে প্রতিবাদ শুরু হয়েছিল, যা ২০ জুলাই ‘সংসদ চলো’ পদযাত্রার মধ্য দিয়ে তীব্র আকার ধারণ করে। আবেদনকারীর অভিযোগ, এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়; যার ফলে ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর হামলা, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতিসাধন, জরুরি পরিষেবা চলাচলে বাধা সৃষ্টি এবং সংসদ ভবন অভিমুখে জোরপূর্বক যাওয়ার চেষ্টা চালানো হয়।

সূত্র: দ্য প্রিন্ট

/এএ/এমওএফ/
সম্পর্কিত
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি