শুধু গবেষণা নয়, ক্যান্সার চিকিৎসাতেও বদল আনতে পারে চীনের নতুন প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৪:২৯আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৪:২৯

হাই ইনটেনসিটি হেভি-আয়ন অ্যাক্সিলারেটর ফ্যাসিলিটির (এইচআইএএফ) নির্মাণকাজ সম্পন্ন এবং আনুষ্ঠানিক প্রযুক্তিগত স্বীকৃতি পাওয়ার পর এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে চীন। মহাবিশ্বের মৌলিক উপাদানগুলোর রহস্য উন্মোচনে দেশটির গবেষণা প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনা বিজ্ঞান অ্যাকাডেমির ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্সের উপ-পরিচালক এবং এইচআইএএফ প্রকল্পের প্রধান প্রকৌশলী অধ্যাপক ইয়াং চিয়ানচেংয়ের মতে, এটি বিজ্ঞানীদের পারমাণবিক নিউক্লিয়াসের সীমা অনুসন্ধান, পারমাণবিক জ্যোতির্পদার্থ বৈজ্ঞানিক প্রক্রিয়া উন্মোচন এবং পারমাণবিক শক্তির উন্নয়ন ও বহুমুখী প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্সের নির্মিত এই জাতীয় মেগা-বিজ্ঞান প্রকল্পটির সাত বছরের নির্মাণকাজ শেষে ২০২৫ সালের অক্টোবরে সফলভাবে প্রথম হেভি-আয়ন বিম প্রস্তুত করা হয়।

ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্সের আরেক উপ-পরিচালক হু চেংকুও বলেন, ‘এটি একটি প্রধান বৈজ্ঞানিক গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের দেশের আত্মনির্ভরশীলতা এবং সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

প্রয়োগের ক্ষেত্রেও এইচআইএএফের সম্ভাবনা ব্যাপক। মহাকাশযানের বিকিরণ সহনশীলতা পরীক্ষা, পারমাণবিক শক্তি প্রযুক্তির উন্নয়ন এবং নতুন কার্যকরী উপকরণ উদ্ভাবনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানে হেভি-আয়ন ক্যান্সার থেরাপি এবং নতুন চিকিৎসা-আইসোটোপভিত্তিক ওষুধ উন্নয়নের ক্ষেত্রেও এই গবেষণা কেন্দ্র উল্লেখযোগ্য অগ্রগতি সাধনে সহায়ক হবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ব্লু মস্ক ঘিরে যে বিতর্ক কাঁপিয়েছিল মুসলিম বিশ্ব
জলবায়ু পরিবর্তনের সঙ্গে পারদের সম্পর্ক বুঝতে নতুন গবেষণা
স্পাইডার-ম্যান সাজে ফিরছিলেন, পথেই হয়ে উঠলেন বাস্তবের সুপারহিরো
সর্বশেষ খবর
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ছাড়লো খেলাফত মজলিস
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ছাড়লো খেলাফত মজলিস
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফাইড, লাগবে না টাকা
সেলফি দিয়েই ফেসবুক হবে ভেরিফাইড, লাগবে না টাকা
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি