পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ১৪:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৪:৫৭

ঢাকার আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসী ও শুটার বাপ্পির হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই সন্ত্রাসী। 

শনিবার (২৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ গুলির ঘটনা ঘটে। ঘটনার সততা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ মার্কেটের পঞ্চম তলায় শরীফের বাসায় অপরাধীরা অবস্থান করে শরীফ চৌধুরীর ম্যানেজারকে জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ১০-১২ জনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়েই দুর্ধর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি দুই হাতে দুই পিস্তল নিয়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশও আত্মরক্ষার্থে ৪-৫ রাউন্ড পাল্টা গুলি ছুড়েছিল বলে জানা গেছে। 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) এখনও অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

আশুলিয়া থানার এসআই রাশেদুজ্জামান বলেন, যাওয়া শুটার বাপ্পী ও তার সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে এলাকায় জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পুরো বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।

এ ছাড়াও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, প্রাণ গেলো দুই জনের
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
‘ছাত্রশক্তি জিন্দাবাদ’, শিক্ষামন্ত্রীর পদত্যাগে ককরোচ জনতা পার্টি
‘ছাত্রশক্তি জিন্দাবাদ’, শিক্ষামন্ত্রীর পদত্যাগে ককরোচ জনতা পার্টি
রুশ এস-৪০০ না ছাড়লে মিলবে না এফ-৩৫ যুদ্ধবিমান: তুরস্ককে যুক্তরাষ্ট্র
রুশ এস-৪০০ না ছাড়লে মিলবে না এফ-৩৫ যুদ্ধবিমান: তুরস্ককে যুক্তরাষ্ট্র
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি