ভারতের জেন-জিদের জয়: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৬:৩৮আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৬:৩৮

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনাকে ‘তরুণদের জয়’ এবং ‘ভারতের জেন-জি প্রজন্মের জয়’ বলে মন্তব্য করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির দাবি, শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারা দেশে সোচ্চার হওয়া কোটি কোটি তরুণের জন্যই এই জয় সম্ভব হয়েছে।

কংগ্রেস জানায়, তরুণদের সত্যের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অহংকার’ পরাজিত হয়েছে এবং তার ‘মিথ্যা’ উন্মোচিত হয়েছে। তরুণরা আন্দোলন চালিয়ে একজন ‘অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত’ শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

দলটি আরও বলেছে, নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রথম দিন থেকেই লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস তরুণদের ইনসাফ ও ন্যায়বিচারের জন্য রাজপথ থেকে শুরু করে সংসদ পর্যন্ত লড়াই চালিয়ে আসছে। শিক্ষাব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি।

এ ছাড়া আন্দোলনরত তরুণদের ওপর লাঠিচার্জ ও পেলেট (ছররা গুলি) গান ব্যবহারের অভিযোগ তুলে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
বর্ষার ছুটি কাটুক বৃষ্টিহীন প্রকৃতির মাঝে, ভ্রমণ তালিকায় রাখুন এসব স্থান
বোস্টন থেকে দিল্লির রাজপথে: যেভাবে ‘জেন-জি’ আন্দোলনের জনপ্রিয় মুখ অভিজিৎ দিপকে
জেন-জি প্রজন্মই আসল বিশ্বগুরু: গীতাঞ্জলি আঙমো
সর্বশেষ খবর

ধর্ষণের মামলা যতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হোক, প্রত্যাহার হবে না: আইনমন্ত্রী

সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল

রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ

একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর

সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী

প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি