নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ১৪:০৬ আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১৪:০৬

ইয়াংজি নদীর তলদেশে নির্মিতব্য চীনের প্রথম উচ্চগতির রেল টানেল ছাইইয়ানবা ইয়াংজি রিভার রেলওয়ে টানেল-এর খনন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

১১ হাজার ৯৪২ মিটার দীর্ঘ এই সুবিশাল টানেলটি শহুরে রাস্তাঘাট, এলিভেটেড সেতু, বিদ্যমান রেললাইন এবং নদীর প্রধান নেভিগেশন চ্যানেলের নিচ দিয়ে অতিক্রম করেছে।

দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনকে সংযুক্তকারী হাই-স্পিড রেললাইনের মূল নির্মাণকাজে এই অগ্রগতিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ছেংতু-ছোংছিং, ছোংছিং-সিয়ামেন এবং চেংচৌ-ছোংছিং হাই-স্পিড রেললাইনগুলোকে যুক্ত করার মাধ্যমে এই টানেলটি ছোংছিংয়ের মূল শহরে দুটি প্রধান ট্রাঙ্ক রুট ছোংছিং-সিয়ামেন করিডোর এবং ইয়াংজি রিভার করিডোরের মধ্যে সংযোগ ঘটাবে।

রেলওয়ে কর্তৃপক্ষের মতে, যুগান্তকারী এই প্রকল্পটি অঞ্চলের হাই-স্পিড রেল নেটওয়ার্ককে আরও উন্নত ও সমৃদ্ধ করবে। পাশাপাশি এটি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং সমন্বিত অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরান যুদ্ধ নিয়ে দায় এড়ালেন ট্রাম্প, বললেন ‘আমরা শুরু করিনি’
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে তীব্র হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ নিয়ে দায় এড়ালেন ট্রাম্প, বললেন ‘আমরা শুরু করিনি’
ইরান যুদ্ধ নিয়ে দায় এড়ালেন ট্রাম্প, বললেন ‘আমরা শুরু করিনি’
স্বামীর সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারছেন না, জানালেন ক্যাটরিনা
স্বামীর সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারছেন না, জানালেন ক্যাটরিনা
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দিল্লির অবস্থান দ্বিতীয়, ঢাকা কত নম্বরে?
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দিল্লির অবস্থান দ্বিতীয়, ঢাকা কত নম্বরে?
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?