এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৮:৫৯আপডেট : ৩১ জুলাই ২০২৬, ২০:৪১

ভারতের রাজস্থানে জয়সালমীর সামরিক ঘাঁটির কাছে উটের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে হামজা আরিফ (৩০) নামে সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। এ ঘটনায় লেফটেন্যান্ট পদমর্যাদার আরও দুই সামরিক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্তত পাঁচবার উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেজর হামজা আরিফের বাড়ি মধ্যপ্রদেশের ইন্দোরে এবং মাত্র এক মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শহর থেকে সেনাঘাঁটিতে ফেরার পথে জয়সালমীর জেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ওয়ার মিউজিয়ামের কাছে তিনি নিজে গাড়িটি চালাচ্ছিলেন।

পুলিশ জানায়, হঠাৎ একটি উট রাস্তার ওপর চলে এলে চালক নিয়ন্ত্রণ ধরে রাখার পর্যাপ্ত সময় পাননি। গাড়িটি সজোরে উটের গায়ে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার রাস্তা গড়িয়ে সীমান্ত দেয়ালের কাছে গিয়ে থামে। সংঘর্ষে উটটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সেনা সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে তিন কর্মকর্তাকে উদ্ধার করে সামরিক হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেজর হামজার মৃত্যু হয়।

আহত অন্য দুই কর্মকর্তা লেফটেন্যান্ট অভিনব রাঠোর ও লেফটেন্যান্ট আয়ুষ্মান গুসাইনের চিকিৎসা চলছে। পুলিশ কর্মকর্তা জগদীশ চরণ জানান, দুর্ঘটনাস্থল থেকে কালো রঙের দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও মৃত উটটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হামজার মরদেহ স্থানীয় জওয়াহর হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে একই স্থানে একটি বেসরকারি বাসে আগুন লেগে ২৯ জন আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিদেশি শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ কঠোর করছে অস্ট্রেলিয়া
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
এআইয়ের প্রভাব, ২২০ সাংবাদিক ছাঁটাই করলো মিরর
সর্বশেষ খবর
আবুল বারকাতের স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ
আবুল বারকাতের স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজের নির্দেশ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার