জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় চীনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১৯:১৬আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৯:১৬

জাপানের সম্ভাব্য পারমাণবিক নীতিগত পরিবর্তন নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। দেশটি বলেছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এমন একটি ‘রেড লাইন’ যা কখনোই অতিক্রম করা উচিত নয়। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

চিয়াং বিন জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যকে ‘অত্যন্ত উস্কানিমূলক ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, এসব মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আবারও জাপানের ভণ্ডামি ও মিথ্যাচারকে উন্মোচিত করেছে।

সম্প্রতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী একাধিকবার বলেছেন, দেশটির পারমাণবিক অস্ত্র সম্পর্কিত নীতি নিয়ে কোনও রাখঢাক না রেখে আলোচনা করা উচিত। এর মধ্যে রয়েছে জাপানের দীর্ঘদিনের তিনটি অপারমাণবিক নীতি—পারমাণবিক অস্ত্র ধারণ ও উৎপাদন না করা এবং দেশের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র প্রবেশের অনুমতি না দেওয়ার নীতি।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, তিনটি অপারমাণবিক নীতি লঙ্ঘনের জন্য জাপানের প্রচেষ্টা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। এটি বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থাকে দুর্বল এবং যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে অস্ত্র সমর্পণ করবে না হামাস
এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, মেজর নিহত
২৪ ঘণ্টায় সেউতায় ৬০ হাজার অভিবাসীর প্রবেশ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ