পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ আগস্ট ২০২৬, ১৩:১০আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৬:৩৩

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে (পিওকে) সরকারবিরোধী বিক্ষোভ এবং নির্বাচন-সংশ্লিষ্ট আন্দোলন দমনে কঠোর অভিযানের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রবেশাধিকার পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

এ নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনও নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি। তবে পাকিস্তানের বিভিন্ন ব্যবহারকারী সামাজিক মাধ্যমে দাবি করেছেন, তারা আল জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

এদিকে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার ‘নির্বাচিত’ প্রতিবেদন প্রকাশের সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের অভিযোগ, সংবাদমাধ্যমটি আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মুজাফফরাবাদের কয়েকটি নির্বাচিত ভোটকেন্দ্র থেকে আল জাজিরা বেছে বেছে প্রতিবেদন প্রকাশ করেছে। নির্দিষ্ট সময় নির্বাচন এবং নির্বাচিত ব্যক্তিদের ‘স্ক্রিপ্ট করা’ বক্তব্যের মাধ্যমে নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে দাবি তাদের।

এছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতারও’-অভিযোগ তুলেছে ইসলামাবাদ। সরকারের দাবি, এ ধরনের অতিরঞ্জিত প্রতিবেদন বহিরাগত স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করছে, যারা এই নির্বাচনি প্রক্রিয়ার বৈধতা প্রশ্নবিদ্ধ করতে এবং মুজাফফরাবাদ ও এজেকের জনগণের ইচ্ছাকে দুর্বল করার চেষ্টা করছে।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১
জেমিনির স্বয়ংক্রিয় হ্যাকিং, ঢুকল তিন কোম্পানির সিস্টেমে
সর্বশেষ খবর
বিএমইউতে দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন 
বিএমইউতে দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন 
পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
বিজ্ঞাপনের শুটিংয়ে চোট, ভারত সিরিজে অনিশ্চিত রাচিন
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
‘১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার