এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ২০:২১আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২০:২১

এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নৌ-এসকর্ট মিশনের জন্য নতুন একটি নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, আগস্টের মাঝামাঝি সময়ে নতুন এই নৌবহর ওই অঞ্চলে দায়িত্ব গ্রহণ করবে।

এটি হবে ওই অঞ্চলে মোতায়েন করা চীনের ৪৯তম নৌ-এসকর্ট বহর। নতুন বহরটি গত বছরের অক্টোবরে যাত্রা শুরু করা ৪৮তম নৌবহরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, নতুন নৌবহরে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার খুনমিং, গাইডেড-মিসাইল ফ্রিগেট ইয়ুয়েয়াং এবং সমন্বিত সরবরাহ জাহাজ লুওমাহু।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নৌবাহিনী অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন একটি সামুদ্রিক সম্প্রদায় গড়ে তোলা ও সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বৈশ্বিক সমুদ্রপথের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার লক্ষ্যেও কাজ করছে তারা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০০৮ সাল থেকে এডেন উপসাগর ও সোমালিয়ার জলসীমায় নিয়মিত নৌ-এসকর্ট কার্যক্রম পরিচালনা করে আসছে চীন। আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ পর্যন্ত চীনা নৌবাহিনী ৭ হাজারের বেশি চীনা ও বিদেশি জাহাজকে এসকর্ট করেছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
৩ রাত হোটেলে থাকলেই ভিসা ফ্রি, ভারতীয় পর্যটকদের জন্য আবুধাবির বড় চমক
সিরিয়ার গোপন ঘাঁটিতে ‘ডার্টি বোমা’র উপাদান, ইসরায়েলি হামলার আগেই ট্রাম্পের হস্তক্ষেপ
ইসলাম গ্রহণ করায় বন্দি দুই বোনকে মুক্তির আদেশ, দিতে হবে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ
সর্বশেষ খবর
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
এবার কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
এবার কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি