৩ রাত হোটেলে থাকলেই ভিসা ফ্রি, ভারতীয় পর্যটকদের জন্য আবুধাবির বড় চমক

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ২০:৩৭আপডেট : ১১ আগস্ট ২০২৬, ২০:৩৭

ভারতীয় পাসপোর্টধারীদের জন্য বিনামূল্যে সংযুক্ত আরব আমিরাতের এন্ট্রি (প্রবেশ) ভিসা দেওয়ার এক বিশেষ উদ্যোগ ঘোষণা করেছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি)। ২০২৬ সালের ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই বিরল সুযোগ। তবে সুবিধাটি পেতে হলে ভারত থেকে যাত্রা করে আবুধাবির কোনও হোটেলে অন্তত টানা তিন রাত থাকার বুকিং এবং রিটার্ন টিকিট থাকতে হবে।

মূলত ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে নিবন্ধিত ট্রাভেল পার্টনার ও অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই পাইলট প্রকল্প পরিচালিত হচ্ছে। এই নির্দিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবুধাবির প্যাকেজ বুকিং করলেই কোনও বাড়তি খরচ ছাড়া আমিরাতে প্রবেশ ভিসা পাওয়া যাবে। প্রাথমিক এই পাইলট পর্বে সর্বোচ্চ ২০ হাজার ভিসায় ছাড় দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

ফ্রি ভিসা কার্যকর করার দুটি উপায় রাখা হয়েছে। ডিসিটি কর্তৃক মনোনীত ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির (ডিএমসি) মাধ্যমে করা হলে সরাসরি ভিসা খরচ বহন করবে আবুধাবি পর্যটন বিভাগ। আর এজেন্সিগুলোর নিজস্ব ডিএমসি থাকলে ইস্যুকৃত প্রতিটি ভিসার জন্য ট্রাভেল পার্টনারকে ২৮৫ আমিরাতি দিরহাম ফেরত দেওয়া হবে।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের আন্তর্জাতিক কার্যক্রমবিষয়ক পরিচালক আবদুল্লাহ ইউসুফ জানান, ভারত তাদের অন্যতম প্রধান বাজার। ভিসা খরচ তুলে দিয়ে ভারতীয় ভ্রমণকারীদের জন্য আবুধাবিকে আরও আকর্ষণীয় ও সহজলভ্য করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য, যাতে তারা ঘুরে দেখার জন্য আবুধাবিতে আরও বেশি সময় কাটান।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
সিরিয়ার গোপন ঘাঁটিতে ‘ডার্টি বোমা’র উপাদান, ইসরায়েলি হামলার আগেই ট্রাম্পের হস্তক্ষেপ
সর্বশেষ খবর
অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি