৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ১৮:২৮আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৮:২৮

ভারতের স্বাধীনতা দিবস পালনের পরদিনই মহারাষ্ট্রের পুনের ঐতিহ্যবাহী সিংহগড় কেল্লায় ঘটে গেলো এক ভয়াবহ মোরাল পুলিশিংয়ের ঘটনা। কেবল ‘ছোট পোশাক’ বা শর্টস পরার অপরাধে ৮ বছরের এক শিশুকন্যা, নারী ও প্রবীণসহ একদল পর্যটককে দুই ঘণ্টা ধরে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তথাকথিত কেল্লা সংরক্ষণ সমিতির সদস্যদের বিরুদ্ধে। ১৬ আগস্ট শনিবারে পুনের ওই ঐতিহাসিক কেল্লায় ছুটির দিনের ভিড়ের মধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুনে পুলিশ সুপার সন্দীপ সিং গিল জানান, এক যুবক ও তার সঙ্গে থাকা কয়েকজনের দলটি কেল্লায় পরিদর্শনে এলে অন্য একটি দল তাদের ঘিরে ধরে। পরিবারটির আট বছরের ছোট মেয়েটি কেন শর্টস পরেছে, এ নিয়ে তর্ক শুরু করে হামলাকারীরা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও শারীরিক নির্যাতনে রূপ নেয়।

কর্মকর্তারা জানান, হামলাকারীরা নিজেদের কেল্লা সংরক্ষণ সমিতির সদস্য বলে দাবি করে। মোরাল পুলিশিং চালাতে গিয়ে তারা পর্যটকদের পোশাককে ‘অশালীন’ আখ্যা দিয়ে চড়াও হয়। মারধর থেকে রেহাই পায়নি শিশু, নারী এমনকি বয়স্ক ব্যক্তিরাও।

প্রত্যক্ষদর্শীদের মতে, এই তাণ্ডব কোনও ক্ষণিকের ঘটনা ছিল না; দীর্ঘ দুই ঘণ্টা ধরে এই নিপীড়ন ও ভয়ের পরিবেশ চলে, যা দেখে উপস্থিত অন্য পর্যটকেরা জীবন বাঁচাতে এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন।

ঘটনার পর অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে পুনের হাভেলি পুলিশ থানা। এই হামলায় সরাসরি জড়িত হিসেবে নাম উল্লেখ করে ৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়েছে। অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

উল্লেখ্য, মারাঠা রাজা ছত্রপতি শিবাজি মহারাজের আমলে তৈরি এই কেল্লাগুলোতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে পুনেতে এমন স্বঘোষিত কিছু ‘কেল্লা সংরক্ষণ’ দলের দৌরাত্ম্য বেড়েছে। তারা কেল্লার পরিচ্ছন্নতা ও ইতিহাস রক্ষার দাবি করলেও বাস্তবে নিজস্ব মনগড়া নিয়ম তৈরি করে পর্যটক ও স্থানীয়দের ওপর পোশাক ও চলাফেরা সংক্রান্ত অনুশাসন চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
কানাডার সঙ্গে চুক্তি করেই শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
এই মাসেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, ব্যাংকিং লেনদেনও করা যাবে: প্রতিমন্ত্রী নুর
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
দলীয় শিল্প প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করছে ‘আর্ট নেস্ট’
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক