রাজশাহী রেঞ্জে নতুন ডিআইজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে মীর আশরাফ আলীকে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদায়ন করা হয়। 

মীর আশরাফ ১৭তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 

বগুড়া সদর উপজেলায় তার পৈত্রিক বাড়ি। আওয়ামী সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১৬ বছর পদোন্নতি বঞ্চিত ছিলেন। গত ৫ আগস্ট এর পর তিনি তিনটি পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের একজন উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হয়েছেন। 

গত দুই বছর তিনি সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও সফলতার সঙ্গে এসবি এবং সিটিএসবির ডিআইজি হিসেবে কর্তব্য পালন করেন। এ জন্য তাকে ২০২৫ সালে রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত করা হয়। এরপর তিনি অল্প সময়ের জন্য রেলওয়ে রেঞ্জের ডিআইজি ক্রাইম অ্যান্ড অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিআইজি আশরাফ বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি সার্টিফিকেট অর্জন করেন। 

বাংলাদেশ পুলিশে কর্মরত থাকাকালীন তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় উন্নততর বিদেশি প্রশিক্ষণ গ্রহণ করেন।

/আইএ/আইএএম/
সম্পর্কিত
ধস্তাধস্তির সময় পুলিশ কর্মকর্তার গুলিভর্তি পিস্তল উধাও, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
আন্দোলনে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, কী বলছেন শ্রমিকরা
শ্রমিকদের ধাওয়ায় রাস্তা থেকে দৌড়ে থানায় পুলিশ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
সর্বশেষ খবর
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
সমুদ্রের ধারে অন্য এক বাংলাদেশ, কোথায় এই শাহপরীর দ্বীপ?
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৬ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ৬ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কী
ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ কী
মশলাদার গ্রেভিতে মাটনের টুকরো, বিশেষ আয়োজনে থাকুক মাটন টিক্কা মসলা
মশলাদার গ্রেভিতে মাটনের টুকরো, বিশেষ আয়োজনে থাকুক মাটন টিক্কা মসলা
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ