মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৬, ০৮:১২ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:১২

মহাকাশে তিন মাস পূর্ণ করার পথে চীনের শেনচৌ-২৩ মিশনের তিন নভোচারী একসঙ্গে চালিয়ে যাচ্ছেন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ কার্যক্রম। চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে যে, গত এক সপ্তাহে এসব কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন তারা।

মিশনের সূচি অনুযায়ী, চৌ ইয়াংছু, ছাং ছিয়ুয়ান ও লাই খাইইং বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা পরীক্ষামূলক নমুনা পরিবর্তন ও পরিষ্কার করার পাশাপাশি ইলেকট্রোডের রক্ষণাবেক্ষণ এবং লেন্স পরিষ্কার করেন। এ ছাড়া গ্যাস সিলিন্ডার পরিবর্তন, ভ্যাকুয়াম পাম্পিং এবং বর্জ্য গ্যাস অপসারণের কাজও সম্পন্ন করেন।

মহাকাশ স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত জীবাণু পর্যবেক্ষণও চালানো হয়েছে। কেবিনের বাতাস, বিভিন্ন পৃষ্ঠ এবং পানি ব্যবস্থা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে স্টেশনে জীবাণুর বিস্তার ও নিয়ন্ত্রণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে নভোচারীরা চোখের দৃষ্টিশক্তি এবং হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করেছেন। দীর্ঘমেয়াদি মহাকাশযাত্রার প্রভাব বিশ্লেষণে এসব তথ্য গবেষকদের সহায়তা করবে। পাশাপাশি হাড়ের ক্ষয় রোধের বিশেষ সরঞ্জামসহ নিয়মিত ব্যায়াম করছেন তারা।

গত ২৪ মে শেনচৌ-২৩ উৎক্ষেপণ করা হয়। এক বছর মহাকাশে থেকে ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মানব মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন নভোচারীরা।

সূত্র: সিএমজি

 

/এএ/
সম্পর্কিত
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির