সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১

নদী বিহীন মরুভূমিতে ঘেরা সৌদি আরবে ৩ কোটি ৭০ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানির জোগান নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ। দেশটির ৯৫ শতাংশের বেশি এলাকা শুষ্ক মরুভূমি এবং বার্ষিক বৃষ্টিপাত অনেক জায়গায় ১০০ মিলিমিটারেরও কম। গ্রীষ্মে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।

এই পরিস্থিতিতে উপকূল থেকে মরুভূমিতে পানি পৌঁছে দিতে সৌদি আরব গড়ে তুলেছে বিশাল পাইপলাইন নেটওয়ার্ক। সমুদ্রের পানি পরিশোধন করে তৈরি মিঠা পানি শত শত কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে দেশের অভ্যন্তরে পৌঁছে দেওয়া হয়।

এই পাইপগুলো উচ্চক্ষমতার কার্বন স্টিল দিয়ে তৈরি। প্রায় ২৫ মিলিমিটার পুরু স্টিলের পাত রোলিং মেশিনে তৈরি করা হয় প্রায় ১ দশমিক ৮ মিটার ব্যাসের বিশাল পাইপ। ১২ থেকে ১৮ মিটার দীর্ঘ প্রতিটি অংশে আল্ট্রাসনিক পরীক্ষা ও ক্ষয়রোধী আবরণ দেওয়ার পর সেগুলো মরুভূমিতে নিয়ে যাওয়া হয়।

পাইপলাইন স্থাপনের আগে জিপিএস ও আধুনিক জরিপ সরঞ্জাম দিয়ে পথ নির্ধারণ করা হয়। বালুর টিলা ও অনিরাপদ মাটি এড়িয়ে কোথাও পাহাড় বা পাথুরে এলাকা পড়লে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গভীর খাত তৈরি করে সেখানে পাইপ বসানো হয়।

তবে পানির মূল উৎস সমুদ্র। উপকূলের ডিস্যালিনেশন প্ল্যান্টে সাগর থেকে পানি সংগ্রহ করে তা পরিশোধনের পর পাইপলাইনে পাঠানো হয়। একটি ৬৩ সেন্টিমিটার ব্যাসের পাইপ দিয়ে দিনে প্রায় ১ কোটি ৫০ লাখ লিটার পানি পরিবহন করা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিশাল অবকাঠামো নির্মাণে খরচও বিপুল। পাইপলাইন নির্মাণে প্রতি কিলোমিটারে মিলিয়ন ডলার এবং বড় ডিস্যালিনেশন প্ল্যান্টে শত শত মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ প্রয়োজন হয়। তারপরও প্রাকৃতিকভাবে মিঠা পানির সংকট থাকায় সৌদি আরবের জন্য ডিস্যালিনেশন এখন জাতীয় অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।

সূত্র : এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
ভুয়া পিএমও কর্মকর্তা সেজে মোদির অনুষ্ঠানস্থলে প্রবেশ, পিস্তলসহ আটক ২
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
সর্বশেষ খবর
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদরা বলছেন ‘তাড়াহুড়ো নয়’ 
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে নেমে যেভাবে তারকা হলেন আইএএস কর্মকর্তা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
বাংলাদেশের জার্সিতে জাপানি সুকি, জয় এনে দিলেন মোরসালিন-ইমন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক