নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না মমতা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৯

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। গুঞ্জন থাকলেও এই উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করে মমতাপন্থি টিএমসি। নন্দীগ্রাম আসনে সঞ্চিতা প্রধান দে এবং রেজিনগর আসনে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এই দুটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর এবং ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর।

প্রতিদ্বন্দ্বী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিএমসি দল থেকে একটি প্রস্তাব দেওয়ার এক দিন পরই এই সিদ্ধান্ত এলো। ঋতব্রত ঘোষণা দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দলীয় প্রার্থী হলেও তার সমর্থনে তারা নন্দীগ্রাম থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবেন। তবে এই প্রস্তাবের সঙ্গে সাবেক এই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মমতা বারবার বিধানসভায় প্রবেশের জন্য উপনির্বাচনের ওপর নির্ভর করেন।

২০১১ সালের নির্বাচনে লড়েননি মমতা। পরে ভবানীপুর উপনির্বাচনে জিতে বিধানসভায় যান। ২০১৬ সালে সরাসরি জয় পেলেও ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান এবং পুনরায় ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে ফিরেন। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা। শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনেই জয়ী হলেও ভবানীপুর ধরে রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন।

অন্যদিকে রেজিনগর ও নওদা দুই আসন থেকেই জয়ী হওয়া এজিইউপি নেতা হুমায়ুন কবির রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। এ ছাড়া আসামের নওগাঁ লোকসভা উপনির্বাচনের জন্য আব্দুল সালামের নাম ঘোষণা করেছে মমতাপন্থি অংশটি। কংগ্রেস সংসদ সদস্য প্রদ্যুত বরদলৈ আসাম বিধানসভায় জয়ী হয়ে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

উল্লেখ্য, টিএমসির নাম ও নির্বাচনি প্রতীক নিয়ে দুটি পক্ষের মধ্যে আইনি বিরোধ চলছে এবং বিষয়টি বর্তমানে নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ইরানের সঙ্গে চুক্তি, নাকি দ্রুত ধ্বংস?, জাতিসংঘে ট্রাম্পের প্রশ্ন
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার