কমলা রঙের শাড়িতে নজর কাড়লো নীতা আম্বানির জমকালো নেকলেস

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২২

মুম্বাইয়ের নিজস্ব বাসভবন অ্যান্টিলিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গণেশ চতুর্থী উৎসব উদযাপন শুরু করেছেন নীতা আম্বানি। অ্যান্টিলিয়া চা রাজা’র দর্শনে বলিউড তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পপতিরা এক ছাদের নিচে সমবেত হয়েছিলেন। তবে উৎসবের সব আলো কেড়ে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন নীতা আম্বানির পরা একটি বিশাল আকারের স্বর্ণের অলংকার।

অনুষ্ঠানে কমলা ও গোলাপি রঙের ওমব্রে সিল্কের শাড়ির সঙ্গে একটি ম্যাচিং কমলা রঙের ব্যাগ নিয়ে হাজির হন নীতা আম্বানি। তার পরিহিত বিশেষ নেকলেস পুরো বুক ও কাঁধজুড়ে বিস্তৃত ছিল। ফিরোজা, পান্না, রুবি ও হিরের মতো রত্নপাথরে তৈরি সেই অলংকারটি দেখতে ঠিক যেন যোদ্ধাদের বর্মের মতো। এর সঙ্গে তিনি ম্যাচিং গোল কানের দুল, একটি বড় হিরের আংটি ও লম্বা বিনুনির ঐতিহ্যবাহী সাজ বেছে নিয়েছিলেন।

অন্যদের মধ্যে পুরো আয়োজনের অন্যতম বড় আকর্ষণ ছিলেন আম্বানি পরিবারের ছোট বউ রাধিকা আম্বানি। উজ্জ্বল গোলাপি রঙের হাতে বোনা কাঞ্জিভরম শাড়ি পরে ভগবান গণেশের উদ্দেশ্যে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন তিনি।

রাধিকা আম্বানি

ডিজাইনারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানানো হয়, মনীশ মালহোত্রার তৈরি এই পোশাকটি সোনালি জারি দিয়ে বোনা এবং এটি প্রাচীন মারোদি এমব্রয়ডারি ও জারদোজি কাজের অনুপ্রেরণায় সাজানো হয়েছিল। নৃত্য পরিবেশনার সময় রাধিকা আম্বানিকে হিরের লেয়ার্ড নেকলেস, দুল, নথ, মাথা পট্টি, কোমরবন্ধ ও চুড়িতে চমৎকার দেখাচ্ছিল। আঙুলের ডগায় আলতার মৃদু ছোঁয়ায় তার সম্পূর্ণ ঐতিহ্যবাহী সাজটি নতুন মাত্রা পায়।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
যে কারণে শিক্ষাজীবনের চেয়ে কর্মজীবনকেই ভালো বলছেন ভারতীয় তরুণী
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে শান্ত-লিটন যা বলেছেন
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে শান্ত-লিটন যা বলেছেন
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করলো মুডিস
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
ঢাকার রাস্তা বারবার খোঁড়াখুঁড়ি, এবার যে সিদ্ধান্ত নিলো সরকার
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি