পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬

ভারতের মুম্বাইয়ের জেব্লিউ ম্যারিয়টের রোমানো রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়ে টেবিলে তেলাপোকা দেখতে পেয়েছেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ও ফোর্টিস হেলথকেয়ারের চেয়ারম্যান অশোক শেঠ। শনিবারের এই ঘটনায় হোটেলটির পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রবিবার এক্সে দেওয়া পোস্টে অশোক শেঠ লিখেছেন, রোচি নাম দেওয়া একটি ছোট তেলাপোকা খাবারের সঙ্গে ভাগ বসাতে তাদের টেবিলে হাজির হয়েছিল। তেলাপোকাটি সরানোর চেষ্টা করেও তারা সফল হননি। পরে ক্ষুধা নষ্ট হয়ে যাওয়ায় খাবার শেষ না করেই রেস্তোরাঁ থেকে চলে যান বলে জানান তিনি।

পোস্টে মহারাষ্ট্রের খাদ্যনিরাপত্তা কমিশনার তুকারাম মুন্ধেকে ট্যাগ করে শেঠ লেখেন, সৌভাগ্যক্রমে তারা মুন্ধের এলাকায় ছিলেন এবং তিনি বিষয়টি দেখবেন বলে আশা করছেন। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই) ও জেডব্লিউ ম্যারিয়টকেও পোস্টে ট্যাগ করেন তিনি।

সোমবার এনডিটিভিকে শেঠ বলেন, এটি গুরুতর বিষয় এবং হোটেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার ক্ষেত্রে আপস করেছে। তার ভাষ্য, টেবিলে একটি তেলাপোকা পাওয়া গেলে রান্নাঘরেও আরও থাকতে পারে। বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সেখানে খেতে গিয়ে ঘটনাটি দেশের জন্য বিব্রতকর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় এখনও জেব্লিউ ম্যারিয়টের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২৬ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার তুকারাম মুন্ধে রাজ্যজুড়ে খাদ্যনিরাপত্তা অভিযান পরিচালনা করছেন। বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে ও খাবারের দোকানে অভিযান চালিয়ে পরিচ্ছন্নতা ও খাদ্যের মান নিয়ে অনিয়ম পাওয়ার পর কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স ও অনুমতিও স্থগিত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
প্রথম স্ত্রীসহ গাজী নজরুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
জার্মানির রাজ্য নির্বাচনে ‘বিপর্যয়’, তবু পদ ছাড়ছেন না মের্ৎস
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম