ইমরান খানের আরও দুই বোন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করেছে কর্তৃপক্ষ। ২৭ সেপ্টেম্বর পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আগে সোমবার (২১ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এর এক দিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন লাহোরের ডেপুটি কমিশনার। পিটিআইয়ের অভিযোগ, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রাকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে।

২০ সেপ্টেম্বরের আদেশে লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয় জানায়, উজমা ও নোরিন ‘জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার জন্য ক্ষতিকর’ হওয়ায় পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় তাদের ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। তাদের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের সুপারের অধীনে রাখার নির্দেশ দেওয়া হয়।

আদেশে অভিযোগ করা হয়, তারা ৯ মে এর বিক্ষোভে জড়িত ছিলেন এবং কর্মীদের সরকারি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশের মাধ্যমে আবারও কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেন, উজমা ও নোরিনকে তাদের সন্তান এবং আলিমার ছেলেদের সঙ্গে একটি সাঁজোয়া গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দলের আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরীও তিন বোনের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিটিআই এক বিবৃতিতে আটকের নিন্দা জানিয়ে একে মৌলিক অধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নিপীড়ন বলে অভিযোগ করেছে। তবে ইমরানের ছেলে কাসিম খান দাবি করেছেন, উজমা ও নোরিনকে অপহরণ করা হয়েছে।

এদিকে ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে পাঞ্জাবে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে আরও আটকের খবর পাওয়া গেছে। দলের দাবি, কয়েকজন সাবেক জনপ্রতিনিধি ও সংসদ সদস্যকেও আটক করা হয়েছে। জেলা কর্তৃপক্ষ এর আগে এমপিও আইনে কয়েক ডজন পিটিআই কর্মীর বিরুদ্ধে প্রতিরোধমূলক আটকের আদেশ জারি করেছিল।

ইমরানের মুক্তি ও সংবিধানের প্রাধান্যের দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে পিটিআই। সরকার জানিয়েছে, তারা এই পদযাত্রা ঠেকাবে। ইসলামাবাদ হাইকোর্টও বলেছে, কোনও রাজনৈতিক দল বা নেতৃত্বের রাজধানীর সড়ক, মহাসড়ক, ইন্টারচেঞ্জ, টোল প্লাজা ও সরকারি ভবন দখল করার আইনগত অধিকার নেই।

/এসএইচএম/
সম্পর্কিত
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
হুথি হামলার পর ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হুমকি
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
সর্বশেষ খবর
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম