চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোসান শহরে একটি টেক্সটাইল কারখানায় আগুনে আট জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রবিবার স্থানীয় সময় বিকাল ৩টা ১২ মিনিটে একটি শিল্পপার্কের দুই তলা ভবনে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ভবনটিতে ডেনিম কাপড় ধোয়াসহ বিভিন্ন উৎপাদন কার্যক্রম চলত। আগুনটি অন্য এলাকায় ছড়িয়ে পড়েনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশের কিছুটা উঁচু একটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।

উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি