জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০

জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন দুজুয়ান। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চল ও কান্টো অঞ্চলে প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস এবং ভূমিধসের ঝুঁকি বাড়ার সতর্কতা দিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ এ খবর জানিয়েছে।

জেএমএ জানিয়েছে, দিনের শেষ দিকে টাইফুনটি টোকিও মহানগর এলাকার কাছ দিয়ে অতিক্রম করতে পারে। ফলে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতোমধ্যে ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচারসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। শনিবার থেকে কোনও কোনও এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেএমএ বলছে, সোমবার বিকেল থেকে কান্টো অঞ্চলের দিকে টাইফুনটি এগিয়ে আসার সঙ্গে বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে। কান্টো অঞ্চলের মধ্যে টোকিও ও আশপাশের বিভিন্ন প্রিফেকচার রয়েছে। এদিকে টাইফুনের কারণে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা এক দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কান্টো ও মধ্য জাপানের ওপর দীর্ঘস্থায়ী বৃষ্টির রেখা তৈরি হতে পারে। এতে আকস্মিক বন্যা ও অন্যান্য বৃষ্টিজনিত দুর্যোগের ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। জাপানে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের বৃষ্টির রেখা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরু একটি এলাকায় কয়েক ঘণ্টা ধরে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি ঝরাতে পারে এসব রেখা।

/এসএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি