জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান শাহবাজের

আন্তর্জাতিক ডেস্ক 
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৯

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ট্রেন মার্চ যখন মুলতানে এসে পৌঁছায়, ঠিক তখনই দলটির আমির হাফেজ নাঈম উর রেহমানের সাথে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জামায়াতের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পাকিস্তান ফিরে না আসা পর্যন্ত ইসলামাবাদ অভিমুখে তাদের চলমান ‘সুপার ট্রেন’ মার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। করাচিভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

জামায়াতের আমির মুলতানে পৌঁছানোর পর ফেডারেল রাজধানীর দিকে দলটির ট্রেন মার্চ পরিচালনার প্রেক্ষাপটে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। মুখপাত্র আরও জানান, প্রধানমন্ত্রী শাহবাজ পাকিস্তান ফিরে আসার পর পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সাথে অর্থপূর্ণ আলোচনায় বসারও আগ্রহ প্রকাশ করেছেন।

জবাবে হাফেজ নাঈম প্রধানমন্ত্রীকে বলেন, দলটির কোনও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর বা সরকারের সাথে সংঘাতের কোনও ইচ্ছা নেই। তবে তিনি স্পষ্ট করে বলেন, সাধারণ মানুষের উদ্বেগ তুলে ধরতেই জামায়াত রাজপথে নেমেছে এবং সরকারের উচিত তাদের প্রতিবাদের অধিকারকে সম্মান করা।

জামায়াতের আমির জানান, লংমার্চ স্থগিত করার প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দেওয়ার আগে দলটি তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘শূরার’সাথে পরামর্শ করবে। সরকারের অনুরোধে লংমার্চ স্থগিত করা হলেও দলটি প্রতিবাদের অধিকার ছেড়ে দেবে না বলেও জানান তিনি। 

/এএস/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
সর্বশেষ খবর
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা
দুই টিনের ঘর থেকে ১২৪ বছরের বাতিঘর, যে ইতিহাস আজও অজানা অনেকের
দুই টিনের ঘর থেকে ১২৪ বছরের বাতিঘর, যে ইতিহাস আজও অজানা অনেকের
এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক
এশিয়ান গেমসে পদক জিতে বাংলাদেশের চমক
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা