চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন সফরকালে আটলান্টা চিড়িয়াখানায় দুটি পান্ডা পাঠানোর ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বিশালাকার পান্ডাগুলোকে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে ‘বন্ধুত্বের দূত’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

ওয়াশিংটনে তিন দিনের সফরকালে শি জিনপিং বৃহস্পতিবার এই ঘোষণা দেন। দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অর্থনৈতিক সম্পর্ক এবং বিরল খনিজ সম্পদ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার অংশ হিসেবে ও রাষ্ট্রীয় নৈশভোজের আগে এই বক্তব্য আসে। সফরের শুরুতে ট্রাম্প দুদেশের সম্পর্কের গভীরতা তুলে ধরে তাদের মধ্যে ‘সত্যিকারের চমৎকার বন্ধুত্ব’ রয়েছে বলে জানান। তিনি জয়েন্ট বেস অ্যান্ড্রিউজের রানওয়েতে নিজে উপস্থিত থেকে শি জিনপিংকে স্বাগত জানান, যা সাধারণত কোনও সফররত রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেখা যায় না।

বেইজিং সাধারণ সুসম্পর্কের স্মারক হিসেবে অন্য দেশকে নির্দিষ্ট মেয়াদের জন্য পান্ডা ধার দিয়ে থাকে। জু আটলান্টা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শি জিনপিং যে পান্ডা দুটির কথা বলেছেন, তা গত এপ্রিলে চীনা বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার সঙ্গে ঘোষিত চুক্তিরই অংশ। ‘পিং পিং’ নামের পুরুষ ও ‘ফু শুয়াং’ নামের নারী পান্ডা দুটি চীনের চেংদু রিসার্চ বেস থেকে আটলান্টায় আনা হচ্ছে। ২০২৪ সালে চিড়িয়াখানাটির পূর্বের পান্ডা চীনে ফেরত যাওয়ার পর এই প্রথম সেখানে নতুন পান্ডা আসছে।

চীনা কূটনীতিতে পান্ডার ব্যবহার অত্যন্ত গুরুত্ব বহন করে। আবার দুই দেশের সম্পর্কে অবনতি ঘটলে বেইজিং এই পান্ডা ফিরিয়েও নেয়। এর আগে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক ইস্যুতে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনার মধ্যে ২০২৩ সালে মেয়াদ শেষ হলে ওয়াশিংটনের ন্যাশনাল জু থেকে পান্ডা চীনে ফিরিয়ে নেওয়া হয়েছিল। যদিও এক বছর পর নতুন চুক্তির অধীনে সেখানে নতুন দুটি পান্ডা পাঠানো হয়। যেহেতু বুনো পান্ডার একমাত্র আবাসস্থল চীন, তাই অন্য কোনও দেশের জন্য চীন থেকে পান্ডা পাওয়া ছাড়া উপায় থাকে না।

যুক্তরাষ্ট্রে বেইজিংয়ের পান্ডা কূটনীতির সূচনা হয়েছিল ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ফার্স্ট লেডি প্যাট নিক্সনের ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে। বেইজিংয়ে এক নৈশভোজে ফার্স্ট লেডি প্যাট পান্ডার প্রতি তার ভালোবাসার কথা জানালে তৎকালীন চীনা প্রিমিয়ার চৌ এনলাই উপহার হিসেবে পান্ডা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর দুই মাস পর ‘লিং-লিং’ ও ‘সিং-সিং’ নামের দুটি পান্ডা যুক্তরাষ্ট্রে পৌঁছায়, যা নব্বইয়ের দশক পর্যন্ত ন্যাশনাল জুর প্রধান আকর্ষণ ছিল।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
চীনা গোয়েন্দা তথ্যে ইরানের সক্ষমতা বেড়েছে: দাবি মার্কিন কর্মকর্তাদের
‘ভাই বন্দুক বের কর’: পুলিশ পরিচয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক বর্ণনা
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
সর্বশেষ খবর
রায়ানের হেডে শেষ মুহূর্তে লজ্জার হার এড়ালো ব্রাজিল
রায়ানের হেডে শেষ মুহূর্তে লজ্জার হার এড়ালো ব্রাজিল
চীনা গোয়েন্দা তথ্যে ইরানের সক্ষমতা বেড়েছে: দাবি মার্কিন কর্মকর্তাদের
চীনা গোয়েন্দা তথ্যে ইরানের সক্ষমতা বেড়েছে: দাবি মার্কিন কর্মকর্তাদের
বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
বাবা-মেয়েসহ ৩ জনকে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়