যুক্তরাষ্ট্রে গেলো চীনের দুই জায়ান্ট পান্ডা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৮ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১

যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পাঠানো হয়েছে চীনের দুই জায়ান্ট পান্ডা ফিং ফিং ও ফু শুয়াং। রবিবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয় এ দুই পান্ডা। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে নতুন করে ১০ বছরের জায়ান্ট পান্ডা সংরক্ষণ সহযোগিতা শুরু হচ্ছে।

২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা ফিং ফিংয়ের চোখের চারপাশের বড় কালো দাগ সহজেই নজর কাড়ে। গাছে চড়তে বেশ দক্ষ এই পান্ডাটি প্রায়ই গাছের ডালে বিশ্রাম নেয়।

অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া নারী পান্ডা ফু শুয়াংয়ের মাথায় ছোট্ট একগুচ্ছ লোম এবং গোলগাল চেহারা রয়েছে। খাবার সংগ্রহেও বেশ দক্ষ এটি।

দুটো পান্ডাই সিছুয়ানের ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং থেকে এসেছে। আটলান্টা চিড়িয়াখানার সঙ্গে চীনের পান্ডা সংরক্ষণ সহযোগিতার ইতিহাস ২৫ বছরের। ১৯৯৯ সালে লুন লুন ও ইয়াং ইয়াংকে পাঠানোর মধ্য দিয়ে শুরু হওয়া আগের সহযোগিতায় সাতটি শাবকের জন্ম হয়।

নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পান্ডা দুটির জন্য বাঁশ, কচি বাঁশ, আপেল ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। বিমানে তাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক ও পরিচর্যাকারীরা। আটলান্টায় পৌঁছানোর পর কোয়ারেন্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে চীনা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে পান্ডা দুটি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
পাকিস্তান থেকে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
সর্বশেষ খবর
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী রাষ্ট্রপতির ভাই, জমা দিলেন মনোনয়নপত্র
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী