বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ অক্টোবর ২০২৬, ১৪:২৯ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৪:২৯

হিউ আব্রড একজন জনপ্রিয় স্কটিশ ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার স্থানীয় স্ট্রিট ফুড, গণপরিবহন, ঐতিহ্য এবং সংস্কৃতির বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে ব্লগ ও ভিডিও তৈরি করে থাকেন। ফেসবুক, টিকটক, ইউটিউব এবং ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও জীবনযাত্রার ওপর তৈরি করা তার ভ্রমণ বিষয়ক ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে।

তার সাম্প্রতিক বাংলাদেশ সফরে ট্রেন ভ্রমণের সময় কেবিনে নিজের মালামালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত মঙ্গলবার (৬ অক্টোবর) একটি ভিডিও প্রকাশ করেছেন। কেবিনের ভেতরে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বাইরে যাওয়ার সময় মালামাল চুরির আশঙ্কার কথা জানান তিনি। তবে ট্রেনে দায়িত্বপালনকারী বাংলাদেশ পুলিশের উপস্থিতি ও তাদের আশ্বাসে পরবর্তীতে স্বস্তি প্রকাশ করেছেন তিনি।

ভিডিওতে ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কিত বক্তব্যে জানা যায়, কেবিনের ভেতরে অবস্থানকালে দরজা লক করার সুবিধা থাকলেও বাইরে বের হলে তা তালাবদ্ধ করার কোনও সুযোগ নেই। হিউ বলেন, আমি আমার মালামালের নিরাপত্তা নিয়ে কিছুটা চিন্তিত। কেবিনে জিনিসপত্র রেখে যদি টয়লেট বা অন্য কোথাও যাই, তবে বাইরে থেকে লক করার ব্যবস্থা নেই। ফলে যে কেউ ঢুকে আমার মালামাল চুরি করে নিয়ে যেতে পারে। সত্যি বলতে, এমন পরিস্থিতিতে কী করা উচিত তা আমি বুঝতে পারছি না।

যাত্রাপথে ট্রেনে এক বিক্রেতার কাছ থেকে তিনি মধু কেনেন এবং আর কোনও খাবার রয়েছে কি না তা জানতে চান।

এরপর ট্রেনে বাংলাদেশ পুলিশের উপস্থিতি দেখে তিনি চমক প্রকাশ করেন। পুলিশ সদস্যরা ট্রেনে অবস্থান করে এবং টহল দিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন জেনে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নিজের কেবিনে জিনিসপত্র রেখে বাইরে যাওয়া নিরাপদ কি না, পুলিশ সদস্যদের কাছে তা জানতে চান তিনি। জবাবে পুলিশ সদস্যরা তাকে বিষয়টি ‘নিরাপদ’ বলে নিশ্চিত করেন।

পুলিশের এই আশ্বাসে স্বস্তি পেয়ে তিনি ধন্যবাদ জানান এবং বলেন, এখানে জিনিসপত্র রেখে যাওয়া নিরাপদ। সুন্দর একটি যাত্রার অপেক্ষায় রইলাম, চলুন শুরু করা যাক।

/এএস/ 
সম্পর্কিত
সরকারপ্রধান হিসেবে ২৫ বছর, দিল্লির মন্দিরে মোদির প্রার্থনা
ওকিনাওয়ায় মার্কিন সেনাদের ওপর কারফিউ, মদ্যপানে নিষেধাজ্ঞা
প্রতি বছর প্রকৃতিপ্রেমীদের মেলা বসে পাহাড়ের দেশ লাদাখে
সর্বশেষ খবর
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বিনামূল্যে খতনার করানোর পর গুরুতর অসুস্থ অর্ধশত শিশু
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে ফ্যাশন: লুই ভুইতোর নতুন সংগ্রহে হালকা পোশাক
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
এইচ-১বি ভিসায় অনিয়মের শাস্তি আরও কঠোর করতে নতুন মার্কিন বিল
সর্বাধিক পঠিত
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি