প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিকদের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৯ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২৩:৫৯

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক বিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই টোঙ্গার উপপ্রধানমন্ত্রী ভিলিয়ামি উয়াসিকে লাতুর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনীতিবিদদের যৌথ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর নেতাদের যৌথ নেতৃত্বে, চীন ও এসব দ্বীপরাষ্ট্রের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়েছে। চীন দ্বীপরাষ্ট্রগুলোর সাথে দৃঢ়ভাবে একে অপরের নিজ নিজ জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনগণের নিজস্ব সিদ্ধান্তে নির্ধারিত উন্নয়নপথকে সমর্থন করে যেতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা জোরদার করে, চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর আরও ঘনিষ্ঠ অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে চায় চীন।

লাতুসহ প্রতিনিধিদলের সদস্যরা, দ্বীপরাষ্ট্রগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে চীনের পক্ষ থেকে দেওয়া ব্যাপক সহায়তার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্বীপরাষ্ট্রগুলো দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ অনুসরণ করে যেতে এবং চীনা কমিউনিস্ট পার্টির সাথে যোগাযোগ ও বিনিময় আরও জোরদার করতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিজেপির জয়
সর্বশেষ খবর
দ্রুতই জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
দ্রুতই জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
ভারতের ২৪৯ রান টপকে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়
ভারতের ২৪৯ রান টপকে ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়
স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ
স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ
অপরাধ চক্রের ‘রাঘববোয়ালেরা’ থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে
অপরাধ চক্রের ‘রাঘববোয়ালেরা’ থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা