বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ২১:০৯ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২১:০৯

ভারতের নয়া দিল্লির রাজপথে বিরোধীদের বিক্ষোভ পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ ও নৃশংসতার অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। তবে এসব অভিযোগের বিপরীত চিত্র দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে, যেখানে দিল্লি পুলিশকে আটক বিক্ষোভকারীদের খাবার, পানি এবং চিকিৎসা সেবা দিতে দেখা গেছে।

সোমবার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোট ও সিজেপি-র নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছালে পুলিশি বাধার মুখে সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটে। বিরোধী দলগুলো পুলিশের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ আনলেও ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় ভিন্ন দৃশ্য।

ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের কর্মকর্তারা নিরাপত্তায় দায়িত্ব পালনের পাশাপাশি পদযাত্রায় অংশ নেওয়া ও আটক হওয়া ব্যক্তিদের মাঝে খাবার ও পানির বোতল বিতরণ করছেন এবং অসুস্থদের সেবা দিচ্ছেন। পুলিশের এই মানবিক ব্যবহারে উপস্থিত অনেকের কাছ থেকেই স্বতঃস্ফূর্তভাবে ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ স্লোগান ওঠে।

এর আগের, ১০ অক্টোবরের একটি ভিডিওতে দেখা যায়, রাজাধানীতে একটি বাসে আটক থাকা বিক্ষোভকারীদের সিঙাড়া পরিবেশন করছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। ভিডিওধারণকারী ব্যক্তি পুলিশ সদস্যের প্রশংসায় বলেন, সবাই মনে করে তারা খারাপ, কিন্তু তারা মোটেই খারাপ নন।

সোমবার দিল্লি পুলিশ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেছে, ‘অনলাইনে আপনারা যে বিশৃঙ্খলা ও বিদ্বেষ দেখছেন, বাস্তব দৃশ্য তার সম্পূর্ণ ভিন্ন কথা বলে।’

এদিকে, অনুমতি ছাড়া জোরপূর্বক বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করার অপরাধে আইন নিজের হাতে তুলে নেওয়া, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ইতোমধ্যে ২০টিরও বেশি মামলা (এফআইআর) দায়ের করেছে দিল্লি পুলিশ।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
সর্বশেষ খবর
এবার থেকেই অনুত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের ২-৩ মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা
এবার থেকেই অনুত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীদের ২-৩ মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা
জেলেদের ৫ টন চাল বিক্রি করে দেওয়ায় সাময়িক বরখাস্ত ইউপি সচিব
জেলেদের ৫ টন চাল বিক্রি করে দেওয়ায় সাময়িক বরখাস্ত ইউপি সচিব
পাওয়ার ব্যাংকে আগুন কেন ধরে এবং প্রতিকারের উপায় কী
পাওয়ার ব্যাংকে আগুন কেন ধরে এবং প্রতিকারের উপায় কী
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ