সৌদির নিরাপত্তায় অবিচল পাকিস্তান: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৫৮

সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের ‘অবিচল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর অধীনে জোটের প্রথম মহাসচিব নোমান মাহমুদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানানো হয়, জেনারেল (অব.) নোমান মাহমুদ এই জোটের কাঠামোর আওতায় প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ব্রিফ করেছেন।

বৈঠকে শাহবাজ শরিফ বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় রিয়াদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে দেশটির আত্মরক্ষার বৈধ অধিকারকে পাকিস্তান পূর্ণ সমর্থন জানায় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা মোকবিলায় জোটের ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করতে সম্মত হয় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। ওই চুক্তির আওতায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের বিষয়েও দেশ তিনটি ঐকমত্যে পৌঁছায়।

/এএস/ 
সম্পর্কিত
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা, নয়ডায় ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় কাজ করবে সংসদীয় ককাস
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় কাজ করবে সংসদীয় ককাস
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা
স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
স্কুল-কলেজে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর