লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা দ্রুত নিরসনের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১৭:২১ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৭:২১

লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা যত দ্রুত সম্ভব নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই। বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

সুন লেই বলেন, চীন আশা করে, এই চুক্তি লিবিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে। একই সঙ্গে জাতীয় নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করার ভিত্তি তৈরি করবে।

তিনি আরও বলেন, চুক্তিটি প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করছে লিবিয়ার সব পক্ষের কাছ থেকে এর ব্যাপক সমর্থন পাওয়ার ওপর। লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই লিবিয়ার নেতৃত্বে এবং দেশটির নিজস্ব উদ্যোগে পরিচালিত হওয়ার নীতি মেনে চলতে হবে। বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেওয়া এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি দেশটির রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। নতুন করে যেকোনো সশস্ত্র সংঘাত বহু কষ্টে অর্জিত পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং রাজনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।

সুন লেই লিবিয়ার অর্থনৈতিক শাসনব্যবস্থা ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নেরও আহ্বান জানান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত লিবিয়ার সব পক্ষকে সমন্বিত বাজেট কাঠামো পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানানো। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা ও স্বাধীন তদারকি জোরদার করতে হবে। তেল পাচার মোকাবিলায় লিবিয়াকে সহায়তা দেওয়ার প্রচেষ্টাও বাড়াতে হবে, যাতে তেল থেকে অর্জিত রাজস্ব জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যবহার করা যায়।

চীনকে লিবিয়ার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে সুন লেই বলেন, চীন দেশটিতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং জনগণের শান্তি ও স্বস্তিতে জীবনযাপন ও জীবিকা নির্বাহ নিশ্চিত করতে দ্রুত অগ্রগতি অর্জনের লক্ষ্যে সব পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যেতে এবং আরও বেশি প্রচেষ্টা চালাতে প্রস্তুত।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, ‘বিদেশি’ হস্তক্ষেপের অভিযোগ কেন?
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা চালাবে কিয়েভ
সর্বশেষ খবর
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, ‘বিদেশি’ হস্তক্ষেপের অভিযোগ কেন?
ভারতকে অস্থিতিশীল করতে চাইছে যুক্তরাষ্ট্র, ‘বিদেশি’ হস্তক্ষেপের অভিযোগ কেন?
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা