চীনা আধিপত্য ঠেকাতে বিরল খনিজে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চায় মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৪:৪৮ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

মিয়ানমারের বিরল খনিজ খাতে দ্রুত বিনিয়োগ বাড়ানো এবং সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা জোরদার করতে যুক্তরাষ্ট্রের কাছে জোর আহ্বান জানিয়েছে দেশটির জান্তা সরকার। চীনের ওপর অতিমাত্রায় নির্ভরশীল এই গুরুত্বপূর্ণ কৌশলগত খাতে মার্কিন অবস্থান শক্তিশালী করতেই মিয়ানমারের এই পদক্ষেপ।

মিয়ানমার কর্মকর্তাদের সঙ্গে কয়েক মাসের গোপন আলোচনার পর মার্কিন পররাষ্ট্র দফতর গত সপ্তাহে প্রকাশ করা একটি কৌশলগত দলিলে দেশটিতে মার্কিন প্রভাব বৃদ্ধি এবং খনিজ আমানতে পৌঁছানোর রূপরেখা তুলে ধরে।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের পক্ষে ওয়াশিংটনভিত্তিক লবিং ফার্ম ডিএইচআই গ্রুপ এক বার্তায় জানায়, যুক্তরাষ্ট্রের উচিত মিয়ানমারকে শুধু একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে না দেখে একটি গুরুত্বপূর্ণ খনিজ অগ্রাধিকার অঞ্চল হিসেবে গণ্য করা। এই গভীর হতে যাওয়া সম্পর্কের জন্য খনিজ খাতই সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র, যা মিয়ানমারের অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খলের অগ্রাধিকারকে সংযুক্ত করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র জানান, ওয়াশিংটন মিয়ানমারকে কিছু মূল বিষয়ে অগ্রগতির তাগিদ দিচ্ছে। এর মধ্যে রয়েছে ‘মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য অভ্যন্তরীণ পরিচালন পরিবেশের উন্নতি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি বাস্তবভিত্তিক শান্তি প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া।’

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে জড়িয়ে পড়া মিয়ানমার বিশ্বজুড়ে ভারী বিরল খনিজের অন্যতম প্রধান উৎস। এই কাঁচামাল মূলত চীনে রফতানি করা হয়, যা ইলেকট্রিক যানবাহন, উইন্ড টারবাইন ও অন্যান্য উচ্চ প্রযুক্তির চৌম্বক তৈরিতে ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় ৯০ শতাংশ রেয়ার আর্থ ম্যাগনেট তৈরি করা চীন সম্প্রতি এই খাতের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। তবে মিয়ানমারের কাচিন রাজ্যের মূল উৎপাদন কেন্দ্রগুলো বেইজিং সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই রেয়ার আর্থ খাতকে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে চীনের একচ্ছত্র আধিপত্য কমাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছেন। যুক্তরাষ্ট্রের নতুন কৌশলে প্রতিটি ৫ মিলিয়ন ডলারের বেশি মূল্যের অন্তত তিনটি বড় বাণিজ্যিক বা বিনিয়োগ চুক্তি নিশ্চিত করার লক্ষ্য রাখা হয়েছে।

তবে জান্তা সরকার এই লক্ষ্যকে অপ্রতুল মনে করছে। ডিএইচআই গ্রুপ উল্লেখ করেছে, ‘চীনের প্রতিযোগিতার তুলনায় এই লক্ষ্য বেশ বিনম্র। চীন ইতোমধ্যে এই খাতে বছরের পর বছর ধরে তাদের ভিত্তি তৈরি করেছে, যা সহজে স্থানান্তর করা সম্ভব নয়।’

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
চীনের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বের জন্য বড় শিক্ষা: ল্যানসেট
যুক্তরাজ্যে শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত নাকি শরিয়াহ ঋণের নতুন মারপ্যাঁচ?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
সর্বশেষ খবর
ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
চীনের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বের জন্য বড় শিক্ষা: ল্যানসেট
চীনের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বের জন্য বড় শিক্ষা: ল্যানসেট
পল্লবীতে পার্কিং করা দুই বাসে আগুন
পল্লবীতে পার্কিং করা দুই বাসে আগুন
হাসপাতালে নেওয়ার পর কারাগারে ফিরলেন ইমরান খান
হাসপাতালে নেওয়ার পর কারাগারে ফিরলেন ইমরান খান
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান