মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদির ফেসবুক পেজ থেকে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের ঘোষণা-সংবলিত পোস্ট কোনও ব্যাখ্যা ছাড়াই সরিয়ে ফেলা হয়েছে। শুক্রবার মালয়েশিয়া জানিয়েছিল, কাঠামোবদ্ধ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তারা ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করবে।
পোস্টটি কেন সরানো হয়েছে, তা তাৎক্ষণিক স্পষ্ট নয়। মালয়েশিয়ার অফিস সময়ের বাইরে হওয়ায় আহমদ জাহিদের কার্যালয়ের মন্তব্য পাওয়া যায়নি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকার করেছে।
প্রাথমিক বিবৃতিতে আহমদ জাহিদ বলেছিলেন, মালয়েশিয়ার রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে মোকাবিলার সরকারি প্রচেষ্টার অংশ এই প্রস্তাব। বৃহস্পতিবার আইসিজে রায় দিয়েছেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হত্যা ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।
মিয়ানমারের শরণার্থীদের উপস্থিতিতে মালয়েশিয়া ক্রমে অধৈর্য হয়ে উঠছে। তাদের আশ্রয় দেওয়া আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মিয়ানমারের নিবন্ধিত শরণার্থী ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার, যার প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা।
সূত্র: রয়টার্স
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠাচ্ছে মালয়েশিয়া