৩৯৫ কোটি বছরের পুরোনো এশিয়ার প্রাচীনতম পাথরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১৯:১১ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:১১

চীনের উত্তরের হ্যপেই প্রদেশের লুলং কাউন্টিতে প্রায় ৩৯৫ কোটি বছর পুরোনো একটি পাথরের সন্ধান মিলেছে, যা এখন পর্যন্ত এশিয়া মহাদেশে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন পাথর। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ চায়না জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রায় ১৫ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই গ্রানাইটিক নিস জাতীয় পাথরটির ভেতরে থাকা জিরকন খনিজ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর বয়স নির্ধারণ করেছেন। এর মাধ্যমে চীনের প্রাচীনতম পাথরের পূর্ববর্তী রেকর্ডটি আরও ১৫ কোটি বছর পিছিয়ে গেল। একই সঙ্গে বিশ্বের প্রাচীনতম পাথর হিসেবে পরিচিত কানাডার অ্যাকাস্টা নিস-এর সঙ্গে এর বয়সের ব্যবধান কমে মাত্র ৫ কোটি বছরে দাঁড়িয়েছে।

চাইনিজ একাডেমি অব জিওলজিক্যাল সায়েন্সেসের গবেষক ওয়ান ইউশেং জানান, জিরকনে থাকা তেজস্ক্রিয় ইউরেনিয়াম ও থোরিয়াম ক্ষয় হয়ে সিসায় রূপান্তরিত হওয়ার অনুপাত বিশ্লেষণ করে পাথরটির সঠিক বয়স বের করা হয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, ৩৯৫ কোটি বছর আগেও পৃথিবীতে বর্তমান সময়ের মতো টেকটোনিক প্লেট তলিয়ে যাওয়ার প্রক্রিয়া সক্রিয় ছিল। আজ থেকে প্রায় ৪৩০ কোটি বছর আগেই পৃথিবীর ভূত্বক (ক্রাস্ট) ও গুরুমণ্ডল (ম্যান্টল) পৃথক হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের
রায়ের পাঁচ দিন পরই মিয়ানমারে ফেরত যাচ্ছে ৬৫০০ রোহিঙ্গা, ঘোষণা মালয়েশিয়ার
ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো ইউয়ান
সর্বশেষ খবর
দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: ববি হাজ্জাজ
দলীয় পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়: ববি হাজ্জাজ
ব্যাটারিচালিত রিকশাচালকদের ৮৪ শতাংশই ঢাকায় এসেছেন গ্রামে কাজ না থাকায়: জরিপ
ব্যাটারিচালিত রিকশাচালকদের ৮৪ শতাংশই ঢাকায় এসেছেন গ্রামে কাজ না থাকায়: জরিপ
রাজধানীতে নামবে যাত্রীবান্ধব ও আরামদায়ক ৩ হাজার বৈদ্যুতিক বাস: মন্ত্রী
রাজধানীতে নামবে যাত্রীবান্ধব ও আরামদায়ক ৩ হাজার বৈদ্যুতিক বাস: মন্ত্রী
ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ