বিতর্কিত জলসীমায় চীনা জেলে নৌকায় ইন্দোনেশীয় নৌবাহিনীর গুলি

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৬, ১৫:০১আপডেট : ২০ জুন ২০১৬, ১৫:০১

বিতর্কিত জলসীমায় চীনা জেলে নৌকায় ইন্দোনেশীয় নৌবাহিনীর গুলি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় একটি চীনা মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে ইন্দোনেশীয় নৌবাহিনী গুলিবর্ষণ করেছে। শুক্রবার ইন্দোনেশিয়ার বোর্নিও উপকূলে দক্ষিণ চীন সাগরের নাতুনা দ্বীপপুঞ্জের কাছে এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গুলিতে এক জেলে আহত হয়েছেন এবং কয়েকজন জেলেকে আটক করা হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছে, এ ধরনের অতিরিক্ত শক্তি ব্যবহারের নিন্দা জানিয়ে চীন এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

ইন্দোনেশীয় নৌবাহিনী জানায়, চীনের পতাকাবাহী বেশ কিছু নৌকার দিকে গুলিবর্ষণ করেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছিল ইন্দোনেশিয়া।

দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অংশের মালিকানা দাবি করে আসছে চীন। এই সাগরে কয়েকটি কৃত্রিম দ্বীপ তৈরি করে সেগুলোতে অবকাঠামোও তৈরি করেছে দেশটি। এই সাগরের জলসীমা নিয়ে একাধিক দেশের মালিকানার দাবির কারণে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর প্রায়ই উত্তেজনা তৈরি হচ্ছে। তবে জলসীমার এই বিরোধে ইন্দোনেশিয়া জড়িত নেই।

নাতুনা দ্বীপ ও এর আশপাশের জলসীমা ইন্দোনেশিয়ার বলে চীন মেনে নিয়েছে। কিন্তু অবৈধভাবে মাছধরা নিয়ে এর আগেও দেশ দুটির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। চলতি বছরে জেলে নৌকায় গুলি বর্ষণের তৃতীয় ঘটনা এটি। এলাকাটিকে ‘চীনের ঐতিহ্যবাহী মাছ ধরার ক্ষেত্র’ বলে বিবেচনা করে চীন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম