‘মহাপ্লাবন’-এর কারণ খুঁজে পেলেন চীনের বিজ্ঞানীরা

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৬, ১৯:৪৩আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৯:৪৪

চীনের ইয়েলো নদী ভাঙা শিশুর কঙ্কালের কার্বন পরীক্ষা করে ৪ হাজার বছর আগের এক ভূমিকম্প ও ভূমিধসের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। ওই ভূমিকম্প ও ভূমিধসের কারণেই চীনের পৌরাণিক ‘মহাপ্লাবন’ ঘটে। আর তা থেকে চৈনিক সভ্যতার সূচনা হয় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

চীনা বিজ্ঞানীদের একটি দল একটি ব্যাপক ভূমিধসের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। একটি প্রবল ভূমিকম্পের কারণে এত বড় অঞ্চল জুড়ে ওই ভূমিকম্পটি হয়েছিলো যে, এতে ইয়েলো রিভার পুরোপুরি ঢেকে যায় ও সেখানে জনপদ গড়ে ওঠে, যা বর্তমানে কিংঘাই প্রদেশ নামে পরিচিত।

বিজ্ঞানীরা প্রাচীন পলি থেকে প্রমাণ পেয়েছেন, সময়ের সঙ্গে মাটির নিচে চাপা পড়ে যাওয়া ওই নদীটি ভূগর্ভস্থ হ্রদ সৃষ্টি করে।ওই ভূগর্ভস্থ জলাধার বাঁধকে চাপ দেয় ও প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা ভাসিয়ে নেওয়া বন্যা পরিস্থিতি সৃষ্টি করে।

বিজ্ঞান পত্রিকায় বিজ্ঞানীরা লেখেন, ইয়েলো নদীর তটে খুঁজে পাওয়া শিশুদের কঙ্কালের কার্বন পরীক্ষা করে বোঝা যায়, পুরাণে বর্ণিত ওই ‘মহাপ্লাবন’ ঘটেছিলো ১৯২০ খ্রিস্টপূর্বে। বিজ্ঞানীদের ধারণা, ভূমিকম্পের ফলে মাটিতে যে গভীর খাঁজ সৃষ্টি হয়েছিলো, বন্যার পলি জমে বছরখানেকের মধ্যেই তা ভরাট হয়ে যায়।

এশিয়ার তৃতীয় দীর্ঘতম এই নদীর প্লাবন গত ১০ হাজার বছরে পৃথিবীতে ঘটে যাওয়া প্রধান প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম। চীনা পুরাণে এই মহাপ্লাবন ও জিয়া রাজবংশকে সম্পৃক্ত করে চৈনিক সভ্যতার সূচনা বর্ণনা করা হয়েছে।

নানজিং নরমাল ইউনিভার্সিটির বিজ্ঞানী ও প্রধান লেখক উ কিংলং বলেন, ‘এর আগে এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।’ 

প্রচলিত ইতিহাস ও উপকথায় ইয়ু নামের এক বীর নদীগর্ভ খনন করে বন্যা দমন করেন। বিজ্ঞানী কিংলং বলেন, ‘সেই বীরকে ঈশ্বর প্রেরিত পুরুষ মেনে নিয়ে জিয়া রাজবংশের সূচনা হয়।’

কিছু কিছু বিজ্ঞানী মনে করেন, প্রকৃতপক্ষেই জিয়া রাজবংশের অস্তিত্ব ছিল। তাম্র যুগ থেকে লৌহযুগে রুপান্তরের কাছাকাছি সময়ে ওই রাজবংশের শাসন ছিল। তবে এ ধারণার কোনও লিখিত প্রমাণ নেই। ৪৫০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চীনের লিখিত নথি ও ইতিহাস পাওয়া যায়।

ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানী ডেভিড কোহান বলেন, এই ভূমিকম্প ও ভূমিধসের প্রমাণ থেকে ধারণা করা যায়, জিয়া রাজবংশের অস্তিত্ব আসলেই ছিল।                  

প্রসঙ্গত, মহাপ্লাবনের উল্লেখ অনেক জাতির পুরাণেই পাওয়া যায়। হিন্দু বৈদিক সাহিত্য ও বাইবেলে বর্ণিত নোয়ার প্লাবন থেকে ধারণা করা যায়, প্রাগৈতিহাসিক যুগে প্রায়ই বরফ গলে মহাপ্লাবন উপস্থিত হতো। সূত্র: গার্ডিয়ান

/ইউআর/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম