উ. কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সমালোচনার জবাব দিলো চীন

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ২১:৪৬আপডেট : ৩১ জুলাই ২০১৭, ২১:৪৮

উ. কোরিয়া ইস্যুতে ট্রাম্পের সমালোচনার জবাব দিলো চীন উত্তর কোরিয়ার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিয়েছে চীন। উত্তর কোরিয়ার সর্বশেষ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ট্রাম্প চীনকে নিয়ে খুব বেশি হতাশ বলে টুইটারে জানিয়েছিলেন। ট্রাম্পের এ সমালোচনার জবাবে চীন জানিয়েছে, বেইজিংয়ের কারণে এই সংকট সৃষ্টি হয়নি। সব পক্ষকেই সমাধানে কাজ করতে হবে।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও জাপান চীনের সমালোচনা করে আসছে। এই দুই দেশের দাবি উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিতে সরিয়ে আনার জন্য চীনের উদ্যোগ যথেষ্ট নয়। উত্তর কোরিয়ার ঘনিষ্ট মিত্র হলেও পারমাণবিক কর্মসূচি চীনও ক্ষুব্ধ।

ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে রয়টার্সকে জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট চীনের কারণে হয়নি। সব পক্ষকেই এ সংকটের সঠিক অবস্থা অনুধাবন করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সংকট সমাধানে চীনের প্রচেষ্টার স্বীকৃতি দিতে হবে।

শুক্রবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সফলতা দাবি করে উ. কোরিয়া। দেশটি দাবি করেছে, এটি যুক্তরাষ্ট্রের যে কোনও স্থানে আঘাত হানতে সক্ষম। উ. কোরীয় নেতা কিম জন উন ক্ষেপণাস্ত্রের নতুন পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘ভয়াবহ সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছেন।

উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার জবাবে একইদিনে দ. কোরিয়া আর যুক্তরাষ্ট্র যৌথভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মহড়া সম্পন্ন করে। এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুইটি বোমারু বিমানের মহড়া সম্পন্ন হওয়ার খবর জানানো হয়।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম