উ.কোরিয়া ইস্যুতে ট্রাম্পকে শান্ত থাকতে বললেন শি

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১৮:৪৬আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৮:৪৯

উ.কোরিয়া ইস্যুতে ট্রাম্পকে শান্ত থাকতে বললেন শি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই কথা জানান শি। উত্তেজনা বৃদ্ধি করে এমন কথা না বলার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ায় অভিযান চালাতে মার্কিন সেনাবাহিনীর প্রস্তুত জানিয়ে ট্রাম্পের হুমকির পর এই মন্তব্য করলেন চীনা প্রেসিডেন্ট। পিয়ংইয়ং দাবি করেছে, কোরীয় উপসাগরীয় অঞ্চলকে পারমাণবিক যুদ্ধে দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন ট্রাম্প।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আগামী দশ দিনের মধ্যে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। এর ফলে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে।

এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পকে শি বলেছেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করানোর জন্য মরিয়া হয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অবশ্য, এখন পর্যন্ত নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, উত্তর কোরিয়াকে চাপ দিতে চীনের ওপর চাপ জোরালো করা এবং হামলা চালানোর হুমকির মধ্যেই ট্রাম্প প্রশাসনের তৎপরতা সীমাবদ্ধ রয়েছে। সূত্র: রয়টার্স

/এএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী