উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চীনের নির্দেশ

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৭, ১৮:১১আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৮:১২

উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নে চীনের নির্দেশ উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে চীন। মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার নির্দেশ দিয়েছে চীনা বাণিজ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের এই নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়ার কাছ থেকে চীন কয়লা, খনিজ লোহা, সামুদ্রিক খাবারসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করবে। গত মাসে এই নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘ। চীন, রাশিয়াসহ নিরাপত্তা পরিষদের সবগুলো সদস্য দেশের সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা প্রস্তাব পাস হয়।

সোমবার নিষেধাজ্ঞাটি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় চীন। আইন অনুসারে, জাতিসংঘে প্রস্তাবটি পাস হওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হয়।

চীনা সরকার জানিয়েছে, নিষেধাজ্ঞা কার্যকর করার চূড়ান্ত সময়ের আগ পর্যন্ত যেসব কার্গো আসার অনুমতি পেয়েছে সেগুলো স্বাভাবিক নিয়মেই কাস্টমে ভীড়বে।

এদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাসের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে পিয়ংইয়ং। চলমান এই উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়াবিষয়ক নতুন বিশেষ দূত নিযোগ দিয়েছে চীন। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইয়োকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র দফতর।  আগের বিশেষ দূত উ দাওয়ের অবসরে যাওয়ার বয়স হয়ে যাওয়ার কারণে সোমবার কংকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম