বেইজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৮, ১৪:০৭আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৪:০৯

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে ছোট আকারের একটি বোমা বিস্ফোরিত হয়েছে। বৃহস্পতিবারের এই বিস্ফোরণে হামলাকারী ছাড়া আর কেউ হতাহত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বেইজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ

কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যক্তি ছোট আকারের একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। বেইজিং পুলিশ বিস্ফোরকটিকে আতশবাজি বলে ধারণা করছে। বিস্ফোরণের সময় হামলাকারী আহত হয়েছে।

হামলাকারীর নাম জিয়াং মৌমৌ বলে জানায় স্থানীয় পুলিশ।

বেইজিংয়ের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি বোমার ছিল।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দূতাবাসের কাছ থেকে ধোঁয়া উড়ছে এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়েছেন।

এর আগে মার্কিন দূতাবাসের সামনে এক নারী গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির  চেষ্টা করেছেন বলে খবর বেরিয়েছিল। এর কয়েক ঘণ্টা পর এই বিস্ফোরণের খবর এলো। ঘটনা দুটির মধ্যে যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

চীনের রাজধানীতে হামলার ঘটনা বিরল। সর্বশেষ বড় ধরনের হামলা ঘটেছিল ২০১৩ সালে। ওই সময় তিয়ানমেন স্কয়ারে একটি প্রাইভেট কারের চাপায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছিলেন। হামলাটির জন্য চীন মুসলিম উইঘুর সম্প্রদায়কে দায়ী করেছিল।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম