বাংলাদেশের ১০ প্রতিভাবান তরুণকে চীন নিচ্ছে হুয়াওয়ে

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১৮:১৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৮:২১

চীনা টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হুয়াওয়ে’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রতিভাবান ১০ তরুণকে চীনে নিচ্ছে। বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে এসব তরুণদের নির্বাচন করা হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে।

বাংলাদেশের ১০ প্রতিভাবান তরুণকে চীন নিচ্ছে হুয়াওয়ে

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি, খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি থেকে এসব শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি ও হুয়াওয়ে’র বিশেষজ্ঞ দল এসব শিক্ষার্থীদের নির্বাচন করেছে।

চীনা প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, এসব তরুণ প্রতিভা চীনে অংশগ্রহণমূলক এবং  তথ্য-প্রযুক্তি প্রকৌশলে (আইসিটি) পেশা-সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেবে। দুই সপ্তাহের এই কর্মসূচি আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে।

২০০৮ সালে শুরু হওয়া ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচি বিশ্বের ৯৬টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থায় পরিচালিত হয়েছে। এতে ২৮০টি বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী উপকৃত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে ২ হাজার সাতশোরও বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দক্ষিণাঞ্চলীয় চীনের শেনঝেন-এ হুওয়াওয়ে’র প্রধান কার্যালয়ে শিক্ষা-সফরের সুযোগ পেয়েছে।

হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা জেরি ওয়াং বলেন, “নিজেদের অসামান্য প্রতিভার মাধ্যমে আমাকে খুশি করা শীর্ষ ১০ শিক্ষার্থীকে অভিনন্দন। এই দেশের উদীয়মান আইসিটি প্রতিভাদের জন্য ‘সিডস ফর দ্য ফিউচার’ কর্মসূচি নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।”

নির্বাচিত এসব শিক্ষার্থীদের (সিডস) আইসিটি দক্ষতার উন্নয়ন, আন্তর্জাতিক মানের কাজের ব্যবহারিক অভিজ্ঞতা এবং চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটিয়ে দিতে চীনে নিয়ে যাওয়া হবে। বৈশ্বিকভাবে আন্তঃসম্পৃক্ত হতে থাকা চাকরির বাজারের জন্য প্রস্তুত হতে এই কর্মসূচি তাদের সহায়তা করবে। তিনি বলেন, আমার বিশ্বাস এসব শিক্ষার্থীরা ভালোভাবে বেড়ে উঠবে আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম